ঢাকা, ১৩ ডিসেম্বর – ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত উন্নতমানের ইলেকট্রনিক স্পাই ডিভাইস জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
আটকৃতরা হলেন- শাহারুন আলী (৩৮) এবং মো. ইকবাল হোসেন জীবন (৩৫)।
এএপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে ৭৬টি ডিজিটাল স্পাই ডিভাইস, ৫০টি অদৃশ্য ইয়ারপিস, ৩টি ল্যাপটপ এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এএপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক বলেন, আটক শাহারুন আলী সাধারণ যাত্রীর ছদ্মবেশে চীন থেকে এসব নিষিদ্ধ স্পাই ডিভাইস দেশে নিয়ে আসে। বিমানবন্দরে অপেক্ষামান চক্রের সদস্য ইকবাল হোসেন জীবনের সঙ্গে একসঙ্গে এয়ারপোর্ট ত্যাগের প্রস্তুতি নেওয়ার সময় তারা ধরা পড়ে।
পুলিশ সুপার মোহাম্মাদ মোজাম্মেল হক আরও বলেন, ডিভাইসগুলো আমদানি নিষিদ্ধ। এর আগে বিভিন্ন পরীক্ষায় জালিয়াতির কাজে এসব ডিভাইস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৩ ডিসেম্বর ২০২৫




মন্তব্য করুন