হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার কক্সবাজারের মঞ্জুরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৩০ অপরাহ্ন

ঢাকার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন আসামি মঞ্জুরুল আলম।

বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে শাহবাগের সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়ার শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহারছড়ার প্রতারক মঞ্জুরুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার বাদি দেলোয়ার হোসেন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে টাকা দাবি করেন মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন। তাই আমি মঞ্জুরুলসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করি।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার দেলোয়ার হোসেন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার কক্সবাজারের মঞ্জুরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার কক্সবাজারের মঞ্জুরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৩০ অপরাহ্ন
Print Image
ঢাকার শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার হয়েছেন আসামি মঞ্জুরুল আলম। বুধবার (২২ ডিসেম্বর) গভীর রাতে শাহবাগের সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, সাতকানিয়ার শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন কক্সবাজারের বাহারছড়ার প্রতারক মঞ্জুরুল আলমসহ ৩ জনের বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার বাদি দেলোয়ার হোসেন বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে টাকা দাবি করেন মঞ্জুরুল আলমসহ আরও কয়েকজন। তাই আমি মঞ্জুরুলসহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার দেলোয়ার হোসেন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঞ্জুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×