হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহরুখকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৯ অক্টোবর – বলিউড অভিনেতা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এজন্য তার নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। হত্যার হুমকি পাওয়ায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে বলিউড বাদশাহ’র।

বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখ খানের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

মহারাষ্ট্র পুলিশ এএনআইকে বলেছে, শাহরুখ লিখিত অভিযোগ করেছেন যে চলতি বছরে পর পর দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এরপর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সেজন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। ৫ অক্টোবর থেকে দেয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।
এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। এরপর সালমানের নিরাপত্তাও এক্স থেকে ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়।

ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই ছবি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে এটিও হাজার কোটি আয় করবে।

আইএ/ ০৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাহরুখকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা জোরদার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহরুখকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা জোরদার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৯ অক্টোবর – বলিউড অভিনেতা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আর এজন্য তার নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে। হত্যার হুমকি পাওয়ায় মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে বলিউড বাদশাহ’র। বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখ খানের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে। মহারাষ্ট্র পুলিশ এএনআইকে বলেছে, শাহরুখ লিখিত অভিযোগ করেছেন যে চলতি বছরে পর পর দুটি হাজার কোটির ছবি ‘পাঠান’ ও ‘জওয়ান’-এরপর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সেজন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। ৫ অক্টোবর থেকে দেয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যার সঙ্গে জড়িত লরেন্স বিষ্ণোই গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দেয়। এরপর সালমানের নিরাপত্তাও এক্স থেকে ওয়াই প্লাস-এ উন্নীত করা হয়। ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই ছবি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। ধারণা করা হচ্ছে এটিও হাজার কোটি আয় করবে। আইএ/ ০৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×