হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহীনের দখল থেকে ২৫ কোটি টাকা মূল্যের জমি দখলমুক্ত!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১০:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় ২৫ কোটি টাকার প্রায় ১২৬ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে তারাবো পৌরসভা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে এই জমি দখলমুক্ত করা হয়।

তারাবো পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সাল থেকে আড়িয়াবো গ্রামের বাসিন্দা শাহীন ভূঁইয়া স্বপন অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগ এবং খাস খতিয়ানের প্রায় ১২৬ শতাংশ জমি দখলে নেন। নিজ নামে অর্ধশত দোকানঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া ও পজিশন বিক্রি করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এ জমি ভোগদখল করে আসছিলেন।

অভিযানে উচ্ছেদ হওয়া দোকান মালিক জাহিদ হাসান জানান, শাহীনের কাছ থেকে পজিশন কিনে তিনি দোকানঘর তোলেন। জমিটি অবৈধভাবে দখল করা কিনা জানেন না জাহিদ।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

একইভাবে অবৈধ দখলের বিষয়টি না জেনেই শাহীনের কাছ থেকে জমি কিনে বসতঘর নির্মাণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন তাজউদ্দিন ও শাহজাহান মিয়া।

তবে অভিযোগ অস্বীকার করে শাহীন ভূঁইয়া স্বপন বলেন, ‘অন্যায়ভাবে আমার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে বহুবার নোটিশ দিয়েও তাদের উচ্ছেদ করা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’

উচ্ছেদ অভিযান চলাকালে তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, সচিব তাইজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলা ট্রিবিউন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শাহীনের দখল থেকে ২৫ কোটি টাকা মূল্যের জমি দখলমুক্ত!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহীনের দখল থেকে ২৫ কোটি টাকা মূল্যের জমি দখলমুক্ত!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১০:০৫ অপরাহ্ন
Print Image
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় ২৫ কোটি টাকার প্রায় ১২৬ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে তারাবো পৌরসভা। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করে এই জমি দখলমুক্ত করা হয়। তারাবো পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সাল থেকে আড়িয়াবো গ্রামের বাসিন্দা শাহীন ভূঁইয়া স্বপন অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগ এবং খাস খতিয়ানের প্রায় ১২৬ শতাংশ জমি দখলে নেন। নিজ নামে অর্ধশত দোকানঘর নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া ও পজিশন বিক্রি করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি এ জমি ভোগদখল করে আসছিলেন। অভিযানে উচ্ছেদ হওয়া দোকান মালিক জাহিদ হাসান জানান, শাহীনের কাছ থেকে পজিশন কিনে তিনি দোকানঘর তোলেন। জমিটি অবৈধভাবে দখল করা কিনা জানেন না জাহিদ। একইভাবে অবৈধ দখলের বিষয়টি না জেনেই শাহীনের কাছ থেকে জমি কিনে বসতঘর নির্মাণ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন তাজউদ্দিন ও শাহজাহান মিয়া। তবে অভিযোগ অস্বীকার করে শাহীন ভূঁইয়া স্বপন বলেন, ‘অন্যায়ভাবে আমার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’ তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছরে বহুবার নোটিশ দিয়েও তাদের উচ্ছেদ করা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।’ উচ্ছেদ অভিযান চলাকালে তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, সচিব তাইজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলা ট্রিবিউন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×