হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষককে অপহরণ করে বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০২ ডিসেম্বর – সম্প্রতি একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবার (২৯ নভেম্বর) স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী! এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে।

শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ।

গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।

এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এছাড়া অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে।

এনডিটিভি জানিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে।

গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০২ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষককে অপহরণ করে বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষককে অপহরণ করে বন্দুক ঠেকিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০২ ডিসেম্বর – সম্প্রতি একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন গৌতম কুমার। অন্যান্য দিনের মতো গত বুধবার (২৯ নভেম্বর) স্কুলে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেলেন তিনি। ক্লাসের মধ্যে হঠাৎ করে কয়েকজন ব্যক্তি জোর করে ঢুকে গৌতমকে তুলে নিয়ে যান। এমনকি অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মাথায় বন্দুক ঠেকিয়ে তার সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেন এক অপহরণকারী! এমন ঘটনা ঘটেছে ভারতের বিহারে। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ জানিয়েছে, গত বুধবার বিহারের বৈশালী জেলায় এই অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী গৌতম কুমার পাতেপুরের রেপুরার একটি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ ঘটনায় তার পরিবার বুধবার রাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এরপরই নিখোঁজ শিক্ষকের সন্ধানে অভিযানে নামে পুলিশ। গৌতমের পরিবারের অভিযোগ, রাজেশ রায় নামে এক ব্যক্তি গৌতমকে জোর করে তুলে নিয়ে যান। এরপর রাজেশের মেয়ে চাঁদনীর সঙ্গে জোর করে বিয়ে দেন। এমনকি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতনও করা হয়। এ ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এছাড়া অপহরণকারীদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়ার জন্য তদন্ত চলছে। এনডিটিভি জানিয়েছে, বিহারে অবিবাহিত ভালো চাকরি পাওয়া যুবকদের অপহরণ করে অস্ত্রের মুখে বিয়ে করতে বাধ্য করার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছর এক পশু চিকিৎসককে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য ডেকে প্রথমে তিন ব্যক্তি অপহরণ করেন। এরপর তাকে এক মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেয়া হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০২ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×