হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় চালক সুপারভাইজার ও হেলপার মিলে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের চেষ্টা, হেলপার গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ::

চকরিয়ায় ১২ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে বাসের ভিতরে ধর্ষণ চেষ্টা চালিয়েছে চালক, সুপারভাইজার ও হেলপার। এ ঘটনায় বাসের চালক-সুপারভাইজার কৌশলে পালিয়ে গেলেও হেলপার মো. ফারুককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে বাসটিও।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরী বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

চকরিয়া থানায় দেয়া এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর বøকের রোহিঙ্গা ওই কিশোরী। গত ৫-৬ দিন আগে কাজের সন্ধানে চট্টগ্রামে যায় সে। কাজ না পেয়ে ক্যাম্পে ফিরতে শুক্রবার দুপুর ১টার দিকে লোকাল হানিফ পরিবহনের একটি বাসে করে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালে পৌছালে ভাড়া দিতে না পারায় তাকে নামিয়ে দেয় ওই বাসের সুপারভাইজার।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

পরে টার্মিনালে থাকা শ্যামলী পরিবহনের একটি লোকাল বাস এর হেলপারকে উখিয়া যাবে কিনা জিজ্ঞেস করেন। এক পর্যায়ে উখিয়া যাওয়ার কথা বলে ওই কিশোরীকে খালি বাসে তুলে চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় নির্জনস্থানে নিয়ে বাসের ভিতরে ধর্ষণ চেষ্টা চালায় ওই বাসের চালক-সুপারভাইজার ও হেলপার।

এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার পর চালক-সুপারভাইজার কৌশলে পালিয়ে গেলেও হেলপার ফারুককে পাকড়াও করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। তিনজনের মধ্যে এজাহারনামীয় বাসের হেলপার ফারুককে গ্রেফতার করা হয়েছে। চালক-সুপারভাইজারকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় চালক সুপারভাইজার ও হেলপার মিলে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের চেষ্টা, হেলপার গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় চালক সুপারভাইজার ও হেলপার মিলে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণের চেষ্টা, হেলপার গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৩ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক :: চকরিয়ায় ১২ বছর বয়সী এক রোহিঙ্গা কিশোরীকে বাড়ি পৌছে দেওয়ার কথা বলে বাসের ভিতরে ধর্ষণ চেষ্টা চালিয়েছে চালক, সুপারভাইজার ও হেলপার। এ ঘটনায় বাসের চালক-সুপারভাইজার কৌশলে পালিয়ে গেলেও হেলপার মো. ফারুককে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে বাসটিও। শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বাটাখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই কিশোরী বাদী হয়ে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। চকরিয়া থানায় দেয়া এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর বøকের রোহিঙ্গা ওই কিশোরী। গত ৫-৬ দিন আগে কাজের সন্ধানে চট্টগ্রামে যায় সে। কাজ না পেয়ে ক্যাম্পে ফিরতে শুক্রবার দুপুর ১টার দিকে লোকাল হানিফ পরিবহনের একটি বাসে করে চকরিয়া পৌরশহরের বাস টার্মিনালে পৌছালে ভাড়া দিতে না পারায় তাকে নামিয়ে দেয় ওই বাসের সুপারভাইজার। পরে টার্মিনালে থাকা শ্যামলী পরিবহনের একটি লোকাল বাস এর হেলপারকে উখিয়া যাবে কিনা জিজ্ঞেস করেন। এক পর্যায়ে উখিয়া যাওয়ার কথা বলে ওই কিশোরীকে খালি বাসে তুলে চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় নির্জনস্থানে নিয়ে বাসের ভিতরে ধর্ষণ চেষ্টা চালায় ওই বাসের চালক-সুপারভাইজার ও হেলপার। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার পর চালক-সুপারভাইজার কৌশলে পালিয়ে গেলেও হেলপার ফারুককে পাকড়াও করা হয়। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। তিনজনের মধ্যে এজাহারনামীয় বাসের হেলপার ফারুককে গ্রেফতার করা হয়েছে। চালক-সুপারভাইজারকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×