হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন




লন্ডন, ২৪ মার্চ – চলতি বছরের ৯ এপ্রিল থেকে প্রায় সব ধরনের ভিসা ফি বাড়বে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পরিদর্শন বা ভ্রমণ, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে নতুন এই পরিবর্তন প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার বলছে, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার ব্যয়ভার যাতে জনগণের উপর না পড়ে, সেজন্য এই বাড়তি ফি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা ফি হবে ৫২৪ পাউন্ড (৮২ হাজার ৪৭৮ টাকা)। বর্তমানে এই ভিসার ফি ৪৯০ পাউন্ড (৭৭ হাজার ১২৬ টাকা)।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

অন্যদিকে, তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে ৭৬৯ পাউন্ড বা ১ লাখ ২১ হাজার ৪১ টাকা। বর্তমানে এই ফি ৭১৯ পাউন্ড বা ১ লাখ ১৩ হাজার ১৭১ টাকা। আর ৫ বছর মেয়াদি কর্মী ভিসা ফি ১ হাজার ৪২০ পাউন্ড (২ লাখ ২৩ হাজার ৫১০ টাকা) থেকে বাড়িয়ে ১ হাজার ৫১৯ পাউন্ড (২ লাখ ৩৯ হাজার ৯৩ টাকা) করা হচ্ছে।

এছাড়া স্বল্পমেয়াদি পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুণতে হবে ১২৭ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৯৯০ টাকা। বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড বা ১৮ হাজার ১০১ টাকা। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৪ হাজার ৭৬৫ টাকা, যা বর্তমানে ৪৩২ পাউন্ড বা ৬৭ হাজার ৩৭৫ রুপি।

আবার ৫ বছর ও ১০ বছর মেয়াদি ভিসার ফি করা হবে যথাক্রমে ৮৪৮ পাউন্ড (১ লাখ ৩৩ হাজার ৬৭৬ টাকা) ও ১ হাজার ৫৯ পাউন্ড (১ লাখ ৬৬ হাজার ৬৬৮ টাকা)। বর্তমানে এই ফি যথাক্রমে ৭৭১ পাউন্ড (১ লাখ ২১ হাজার ৩৫৬ টাকা) এবং ৯৬৩ পাউন্ড (১ লাখ ৫১ হাজার ৭৭৭ টাকা)।

বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের আবেদন নিবন্ধিত করতে ১ হাজার ৩৫১ পাউন্ড (২ লাখ ১২ হাজার ৬৪৯ টাকা) ফি দিতে হয়। ৯ এপ্রিল থেকে এই ফি হবে ১ হাজার ৪৪৫ পাউন্ড (২ লাখ ২৭ হাজার ৬০২ টাকা)।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ মার্চ ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ২৪ মার্চ – চলতি বছরের ৯ এপ্রিল থেকে প্রায় সব ধরনের ভিসা ফি বাড়বে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। পরিদর্শন বা ভ্রমণ, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে নতুন এই পরিবর্তন প্রযোজ্য হবে। ব্রিটিশ সরকার বলছে, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনার ব্যয়ভার যাতে জনগণের উপর না পড়ে, সেজন্য এই বাড়তি ফি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) এক বিবৃতিতে এসব তথ্য জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ৯ এপ্রিল থেকে যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসা ফি হবে ৫২৪ পাউন্ড (৮২ হাজার ৪৭৮ টাকা)। বর্তমানে এই ভিসার ফি ৪৯০ পাউন্ড (৭৭ হাজার ১২৬ টাকা)।অন্যদিকে, তিন বছর মেয়াদি দক্ষ কর্মী ভিসার ফি করা হচ্ছে ৭৬৯ পাউন্ড বা ১ লাখ ২১ হাজার ৪১ টাকা। বর্তমানে এই ফি ৭১৯ পাউন্ড বা ১ লাখ ১৩ হাজার ১৭১ টাকা। আর ৫ বছর মেয়াদি কর্মী ভিসা ফি ১ হাজার ৪২০ পাউন্ড (২ লাখ ২৩ হাজার ৫১০ টাকা) থেকে বাড়িয়ে ১ হাজার ৫১৯ পাউন্ড (২ লাখ ৩৯ হাজার ৯৩ টাকা) করা হচ্ছে।এছাড়া স্বল্পমেয়াদি পর্যটন ভিসার (৬ মাস) জন্য আবেদনকারীকে গুণতে হবে ১২৭ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ৯৯০ টাকা। বর্তমানে এই ফি ১১৫ পাউন্ড বা ১৮ হাজার ১০১ টাকা। আর দীর্ঘমেয়াদি পর্যটন ভিসা (৬ মাসের বেশি) ফি হবে ৪৭৫ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৭৪ হাজার ৭৬৫ টাকা, যা বর্তমানে ৪৩২ পাউন্ড বা ৬৭ হাজার ৩৭৫ রুপি।আবার ৫ বছর ও ১০ বছর মেয়াদি ভিসার ফি করা হবে যথাক্রমে ৮৪৮ পাউন্ড (১ লাখ ৩৩ হাজার ৬৭৬ টাকা) ও ১ হাজার ৫৯ পাউন্ড (১ লাখ ৬৬ হাজার ৬৬৮ টাকা)। বর্তমানে এই ফি যথাক্রমে ৭৭১ পাউন্ড (১ লাখ ২১ হাজার ৩৫৬ টাকা) এবং ৯৬৩ পাউন্ড (১ লাখ ৫১ হাজার ৭৭৭ টাকা)।বর্তমানে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের আবেদন নিবন্ধিত করতে ১ হাজার ৩৫১ পাউন্ড (২ লাখ ১২ হাজার ৬৪৯ টাকা) ফি দিতে হয়। ৯ এপ্রিল থেকে এই ফি হবে ১ হাজার ৪৪৫ পাউন্ড (২ লাখ ২৭ হাজার ৬০২ টাকা)।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ মার্চ ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×