হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে আইনি ব্যবস্থা নিলেন অপূর্ব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন


ঢাকা, ০৮ আগস্ট – প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিরেই একমাত্র সন্তান আয়াশকে দেন এক বিশেষ সারপ্রাইজ। তারই একটি ভিডিও শেয়ার করেন অপূর্ব; যা ঘিরে পরবর্তীতে সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা নেতিবাচক আলোচনা ও ভিত্তিহীন মন্তব্য।

সেই ভিডিওতে দেখা যায়, গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে কাছে যান বাবা অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আয়াশ; কান্না করে দেয়।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

বাবা-ছেলের এই আবেগঘন মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু শেয়ার করার সময় বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন কিছু বিষয় তুলে আনে নেটিজেনরা; যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অপূর্ব।

এক ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষরা, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা।’

অপূর্ব লেখেন, ‘এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোনো জ্ঞান দিতে যাব না। কারণ যাদের পরিবার তাদের ভেতর কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না।’

অপূর্ব আরও জানান, ভুয়া তথ্য ও গুজব ছড়ানো কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকেও ধন্যবাদ জানান অভিনেতা।

এদিকে একই ভিডিও নিয়ে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি পোস্টে লেখেন, ‘আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা ও যত্নের মধ্যে আছে। ভিডিও দেখে যারা ‘একা’ বা ‘একাকী’ বলছেন, তারা ভুল করছেন।’ তিনি আরও জানান, আয়াশ নিয়মিত বাবার সঙ্গে দেখা করে এবং তার সুখকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

এনএন/ ০৮ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে আইনি ব্যবস্থা নিলেন অপূর্ব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছেলেকে নিয়ে নেতিবাচক মন্তব্যে আইনি ব্যবস্থা নিলেন অপূর্ব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ আগস্ট – প্রায় সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ফিরেই একমাত্র সন্তান আয়াশকে দেন এক বিশেষ সারপ্রাইজ। তারই একটি ভিডিও শেয়ার করেন অপূর্ব; যা ঘিরে পরবর্তীতে সামাজিক মাধ্যমে তৈরি হয় নানা নেতিবাচক আলোচনা ও ভিত্তিহীন মন্তব্য।সেই ভিডিওতে দেখা যায়, গভীর ঘুমে থাকা আয়াশকে চমকে দিতে কাছে যান বাবা অপূর্ব। আয়াশের ঘুম ভাঙতেই বাবাকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে আয়াশ; কান্না করে দেয়।বাবা-ছেলের এই আবেগঘন মুহূর্ত রীতিমতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কিন্তু শেয়ার করার সময় বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক ও ভিত্তিহীন কিছু বিষয় তুলে আনে নেটিজেনরা; যা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ অপূর্ব।এক ফেসবুক পোস্টে অপূর্ব লেখেন, ‘কিছু মানুষের সত্য-মিথ্যার বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষরা, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা।’অপূর্ব লেখেন, ‘এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোনো জ্ঞান দিতে যাব না। কারণ যাদের পরিবার তাদের ভেতর কোনো মূল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে, যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ হবে না।’অপূর্ব আরও জানান, ভুয়া তথ্য ও গুজব ছড়ানো কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনজনকে শনাক্ত করে আনা হয়েছে, বাকিদেরও আইনের আওতায় আনা হবে শিগগিরই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকেও ধন্যবাদ জানান অভিনেতা।এদিকে একই ভিডিও নিয়ে অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতিও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি পোস্টে লেখেন, ‘আমার ছেলে আমার কাছেই থাকে। ও সবসময় ভালোবাসা ও যত্নের মধ্যে আছে। ভিডিও দেখে যারা ‘একা’ বা ‘একাকী’ বলছেন, তারা ভুল করছেন।’ তিনি আরও জানান, আয়াশ নিয়মিত বাবার সঙ্গে দেখা করে এবং তার সুখকে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।এনএন/ ০৮ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×