হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিক্ষা মানুষের মৌলিক অধিকার, উচ্চশিক্ষা একটি সুযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন


মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও উচ্চশিক্ষা এই অধিকারের অন্তর্ভুক্ত নয়, বরং এটি একটি সুযোগ।

সোমবার বিকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাকে অধিকতর জীবনমুখী করার উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

ভিসি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে। অধিভুক্ত কলেজগুলোতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হলো।’

তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতায় সহায়তা করা এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত পাঠদান, অবকাঠামোগত ঘাটতি ও মানবসম্পদ সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।’

প্রফেসর আমানুল্লাহ জানান, রিপোর্টে দেখা গেছে, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী কোচিংয়ের ওপর নির্ভর করে, কারণ সংসারের ব্যস্ততায় তারা নিয়মিত ক্লাসে আসতে পারেন না। এজন্য একটি মনিটরিং সেল গঠন করা হলে শিক্ষার্থীদের অগ্রগতি ও উপস্থিতি কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন ভূঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, দেশের সব জেলায় পর্যায়ক্রমে ২০ সদস্যবিশিষ্ট জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। প্রতিটি সেলের নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলার একজন খ্যাতিমান শিক্ষাবিদ।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২৫ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিক্ষা মানুষের মৌলিক অধিকার, উচ্চশিক্ষা একটি সুযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিক্ষা মানুষের মৌলিক অধিকার, উচ্চশিক্ষা একটি সুযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মুন্সিগঞ্জ, ২৫ আগস্ট – জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও উচ্চশিক্ষা এই অধিকারের অন্তর্ভুক্ত নয়, বরং এটি একটি সুযোগ।সোমবার বিকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষাকে অধিকতর জীবনমুখী করার উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ভিসি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে উচ্চশিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করতে উদ্যোগ নিয়েছে। অধিভুক্ত কলেজগুলোতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হয়েছে। মুন্সিগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হলো।’তিনি আরও বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক-মানসিক সুস্থতায় সহায়তা করা এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া। পাশাপাশি শিক্ষকদের নিয়মিত পাঠদান, অবকাঠামোগত ঘাটতি ও মানবসম্পদ সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।’প্রফেসর আমানুল্লাহ জানান, রিপোর্টে দেখা গেছে, পরীক্ষার আগে অনেক শিক্ষার্থী কোচিংয়ের ওপর নির্ভর করে, কারণ সংসারের ব্যস্ততায় তারা নিয়মিত ক্লাসে আসতে পারেন না। এজন্য একটি মনিটরিং সেল গঠন করা হলে শিক্ষার্থীদের অগ্রগতি ও উপস্থিতি কার্যকরভাবে নজরদারি করা সম্ভব হবে।সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, জেলা প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন ভূঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি।জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, দেশের সব জেলায় পর্যায়ক্রমে ২০ সদস্যবিশিষ্ট জেলা কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন সেল গঠন করা হবে। প্রতিটি সেলের নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট জেলার একজন খ্যাতিমান শিক্ষাবিদ।সূত্র: ঢাকা টাইমসএনএন/ ২৫ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×