হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শিখ নেতা হত্যা: কানাডার পক্ষ নিয়ে ভারতকে যা বলল আমেরিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর – শিখ নেতা হরদিপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডার তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এ সময় তিনি জবাবদিহিতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভারতের প্রতি আহ্বান জানান একটি পূর্ণাঙ্গ তদন্তে সমর্থন দিতে।
ব্লিঙ্কেন বলেন, আমরা জবাবদিহিতা দেখতে চাই। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কাঙ্ক্ষিত ফল বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক দমন মারাত্মক একটি গুরুতর ইস্যু।

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে তাদের সহযোগিতা চান।

কিন্তু ভারত এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

উল্লেখ্য, নিহরদীপ সিং নিজ্জর একজন পাঞ্জাবি এবং কানাডার নাগরিক। তিনি ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। এ জন্য ভারত তার বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। কিন্তু গত ১৮ জুন কানাডার ভ্যানকোভারের কাছে দুই আততায়ী নিজ্জরকে গুলি করে হত্যা করে। এ নিয়ে কানাডার অভিযোগ, এই হত্যায় ভারত সরকার এবং তার এজেন্টরা জড়িত। ভারত এ অভিযোগকে উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে।

একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেছেন, এক্ষেত্রে ভারত বিশেষ কোনো ছাড় পাবে না।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান জোর দিয়ে বলেন, যেকোনো দেশ জড়িত থাক না কেন যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩

 




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শিখ নেতা হত্যা: কানাডার পক্ষ নিয়ে ভারতকে যা বলল আমেরিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শিখ নেতা হত্যা: কানাডার পক্ষ নিয়ে ভারতকে যা বলল আমেরিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ সেপ্টেম্বর – শিখ নেতা হরদিপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডার তদন্তে সহায়তা করতে ভারতের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ সময় তিনি জবাবদিহিতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভারতের প্রতি আহ্বান জানান একটি পূর্ণাঙ্গ তদন্তে সমর্থন দিতে।ব্লিঙ্কেন বলেন, আমরা জবাবদিহিতা দেখতে চাই। তদন্ত প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কাঙ্ক্ষিত ফল বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আন্তর্জাতিক দমন মারাত্মক একটি গুরুতর ইস্যু। সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে তদন্তে তাদের সহযোগিতা চান। কিন্তু ভারত এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, নিহরদীপ সিং নিজ্জর একজন পাঞ্জাবি এবং কানাডার নাগরিক। তিনি ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে জড়িত। এ জন্য ভারত তার বিরুদ্ধে সন্ত্রাস ও হত্যা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। কিন্তু গত ১৮ জুন কানাডার ভ্যানকোভারের কাছে দুই আততায়ী নিজ্জরকে গুলি করে হত্যা করে। এ নিয়ে কানাডার অভিযোগ, এই হত্যায় ভারত সরকার এবং তার এজেন্টরা জড়িত। ভারত এ অভিযোগকে উদ্ভট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে। একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জোর দিয়ে বলেছেন, এক্ষেত্রে ভারত বিশেষ কোনো ছাড় পাবে না। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে সুলিভান জোর দিয়ে বলেন, যেকোনো দেশ জড়িত থাক না কেন যুক্তরাষ্ট্র তার নীতিতে অটল থাকবে। সূত্র: বিডি প্রতিদিনআইএ/ ২৩ সেপ্টেম্বর ২০২৩   [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×