হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ জুন ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

শহিদ রুবেল,উখিয়া::

কক্সবাজারে উখিয়ায় ৩৪ বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বিজিবি- মাদক কারবারীদের মাঝে গুলি ও পাল্টা গুলি বর্ষনের ঘটনা ঘটে। এইসময় মাদক কারবারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয় নি।

৩ জুন শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র রহমতের বিলে এই অভিযান চালানো হয়।

৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’র রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। ভোর রাতে কতিপয় ইয়াবা চোরাকারবারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশ করার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে।

আরও পড়ুন

ইনানীতে গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন?

এইসময় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্যে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৩ কোটি টাকা।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুন ২০২২, ০৩:১৯ অপরাহ্ন
Print Image
শহিদ রুবেল,উখিয়া:: কক্সবাজারে উখিয়ায় ৩৪ বিজিবির অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে বিজিবি- মাদক কারবারীদের মাঝে গুলি ও পাল্টা গুলি বর্ষনের ঘটনা ঘটে। এইসময় মাদক কারবারীরা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয় নি। ৩ জুন শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র রহমতের বিলে এই অভিযান চালানো হয়। ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’র রহমতের বিল নামক স্থানে কৌশলগত অবস্থান নেয় বিজিবি। ভোর রাতে কতিপয় ইয়াবা চোরাকারবারীরা সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে প্রবেশ করার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এইসময় সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। বিজিবিও তাদের জান-মাল রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে নদী পার হয়ে কেওড়া বাগানের মধ্যে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৩ কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×