ঢাকা, ২৬ অক্টোবর – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ২০১৩ সংশোধন করা উচিত।
তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে। যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, তাদের সবার উচিত শিশু সুরক্ষার আইনের যে ঘাটতি রয়েছে সেটি পূর্ণতার জায়গায় নিয়ে আসা।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসঙ্গতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে সেরা অনুশীলন এবং শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।
শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতিসমূহ চিহ্নিত করে তৎসম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।




মন্তব্য করুন