হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন


ঢাকা, ০৩ সেপ্টেম্বর – রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) মো. আমির হোসেন অসুস্থ থাকায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরার কার্যক্রম হয়নি আজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে জেরা করা হবে।

ট্রাইব্যুনাল সূত্র সাংবাদিকদের বিষয়টি জানিয়েছে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

বুধবার (৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই সাক্ষীর জেরা হওয়ার কথা ছিল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, স্টেট ডিফেন্স কাউন্সেলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শেখ হাসিনার মামলার জেরা হবে না। বৃহস্পতিবার জেরা হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে প্রতিদিনের মতো আজও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা বৃহস্পতিবার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ সেপ্টেম্বর – রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সেল) মো. আমির হোসেন অসুস্থ থাকায় রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরার কার্যক্রম হয়নি আজ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাকে জেরা করা হবে।ট্রাইব্যুনাল সূত্র সাংবাদিকদের বিষয়টি জানিয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই সাক্ষীর জেরা হওয়ার কথা ছিল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, স্টেট ডিফেন্স কাউন্সেলের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শেখ হাসিনার মামলার জেরা হবে না। বৃহস্পতিবার জেরা হবে।২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে দমনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা কার্যক্রম সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে প্রতিদিনের মতো আজও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×