হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনার রায় নিয়ে যে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন


কলকাতা, ১৯ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’

শুভেন্দু আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’

বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান রাখে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনার রায় নিয়ে যে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনার রায় নিয়ে যে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৯ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’শুভেন্দু আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান রাখে।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×