হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

এর আগে গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এ আপিল দায়ের করে। আপিলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল কার্যতালিকায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত কার্যতালিকায় মামলাটি ৫৮ নম্বর ক্রমিকে রয়েছে।এর আগে গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এ আপিল দায়ের করে। আপিলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়। আপিল দায়েরের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, মোট আটটি যুক্তিতে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছে।উল্লেখ্য, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। অন্য একটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।এদিকে একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও তার বিরুদ্ধে দেওয়া পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×