হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৫ ফেব্রুয়ারি – তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই পথচলা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, আর এর জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি বলেন, এই সময়টায় তিনি তার দ্বীনের ভেতরে, নিজের ভেতরে এবং শেখার প্রক্রিয়ার মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন। যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সঙ্গেই তিনি স্বস্তি অনুভব করছেন। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াকেই তিনি এখন জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে করছেন।

নওবা তাহিয়া আরও জানান, এখন থেকে তার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, টিভিসি বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজই নয়। আগে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, তবে সেগুলোর সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।

সবশেষে তিনি জানান, এতদিন ধরে যারা তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, হৃদয়ের গভীর থেকে তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।

তার উপস্থাপনার শৈল্পিকতার কারণে পরবর্তীতে তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই নাটকে তিনিই ছিলেন প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনা ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে তিনি বেশ আলোচনায় আসেন।

এর পর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে আসছিলেন নওবা তাহিয়া।

এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নওবা তাহিয়া

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ ফেব্রুয়ারি – তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই পথচলা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল, আর এর জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।তিনি বলেন, এই সময়টায় তিনি তার দ্বীনের ভেতরে, নিজের ভেতরে এবং শেখার প্রক্রিয়ার মধ্যে শান্তি খুঁজে পাচ্ছেন। যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সঙ্গেই তিনি স্বস্তি অনুভব করছেন। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াকেই তিনি এখন জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত মনে করছেন।নওবা তাহিয়া আরও জানান, এখন থেকে তার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, টিভিসি বা ওটিটি প্ল্যাটফর্মে কোনো কাজই নয়। আগে করা কিছু কাজ সামনে প্রকাশ পেতে পারে, তবে সেগুলোর সঙ্গে তিনি আর যুক্ত থাকবেন না।সবশেষে তিনি জানান, এতদিন ধরে যারা তাকে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, হৃদয়ের গভীর থেকে তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।তার উপস্থাপনার শৈল্পিকতার কারণে পরবর্তীতে তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ বর্ষা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এই নাটকে তিনিই ছিলেন প্রধান চরিত্র। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনা ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে তিনি বেশ আলোচনায় আসেন।এর পর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে আসছিলেন নওবা তাহিয়া।এনএন/ ৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×