হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক ও পৌর সীমানা বৃদ্ধির আশ্বাস এমপি মুজিবের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন


মৌলভীবাজার, ২৪ ফেব্রুয়ারি – মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার সকালে শহরের সাগরদিঘি সড়কে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

তিনি বলেন সাংবাদিকদের কারো লেজুড়বৃত্তিক না হয়ে স্বাধীনভাবে কাজ করা উচিত। এমনকি নিজের বা দলীয় নেতাকর্মীদের কোনো ভুলত্রুটি থাকলে তাও সাহসিকতার সঙ্গে তুলে ধরার অনুরোধ জানান তিনি। এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বেশ কিছু সমস্যা ও সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী নির্বাচনের আগেই পৌরসভার সীমানা বর্ধিত করা হবে।

আরও পড়ুন

গ্রাম পুলিশকে প্রাতিষ্ঠানিক পুলিশের স্বীকৃতি দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতির ঘোষণা দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক ও পৌর সীমানা বৃদ্ধির আশ্বাস এমপি মুজিবের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীমঙ্গলের যানজট নিরসনে বাইপাস সড়ক ও পৌর সীমানা বৃদ্ধির আশ্বাস এমপি মুজিবের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মৌলভীবাজার, ২৪ ফেব্রুয়ারি – মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী। মঙ্গলবার সকালে শহরের সাগরদিঘি সড়কে অবস্থিত শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিবুর রহমান চৌধুরী সাংবাদিকদের নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।তিনি বলেন সাংবাদিকদের কারো লেজুড়বৃত্তিক না হয়ে স্বাধীনভাবে কাজ করা উচিত। এমনকি নিজের বা দলীয় নেতাকর্মীদের কোনো ভুলত্রুটি থাকলে তাও সাহসিকতার সঙ্গে তুলে ধরার অনুরোধ জানান তিনি। এলাকার উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বেশ কিছু সমস্যা ও সম্ভাবনা রয়েছে। শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী নির্বাচনের আগেই পৌরসভার সীমানা বর্ধিত করা হবে।দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতির ঘোষণা দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পুলিশকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জ্যেষ্ঠ সাংবাদিক মজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×