হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শ্রীময়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৪ মার্চ ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৩ মার্চ – শোবিজ অঙ্গনে যেন বিয়ের ধুম পড়েছে। ২ মার্চ সন্ধ্যায় টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা সাতপাকে বাঁধা পড়েছেন।

জানা গেছে, দক্ষিণ কলকাতায় তাদের বিয়ের আসর বসেছিল। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের যাতবীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাংকোয়েটে বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে।

শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। জানা গেছে, বিয়ের খাবারের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও ঐতিহ্যের স্পর্শ রয়েছে।

আরও পড়ুন

ঢাকায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে সঞ্জয় দেব

শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর।

লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী।

কাঞ্চন-শ্রীময়ী এবারের বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই সহজ ছিল না।

সহ-অভিনেতা থেকে স্বামী-স্ত্রী হওয়ার এ দীর্ঘ যাত্রায় এসেছে অনেক বাধা-বিপত্তি। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দুজনে। কাঞ্চনের সাবেক স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই তারা চুটিয়ে প্রেম করতে শুরু করেন বলে গুঞ্জন ওঠে।

সেই সময় কাঞ্চনের সব সময়ের সঙ্গীও ছিলেন শ্রীময়ী। নির্বাচনের প্রচার থেকে ত্রাণ বিতরণ— সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকেই। শোনা গিয়েছিল, কাঞ্চন এবং শ্রীময়ী নাকি লিভ টুগেদারও করছেন।

ধীরে ধীরে কাঞ্চনের বাড়ির পূজা থেকে তার সিনেমা প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়। তবে তখনো তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন। তবে পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই সব গোপনীয়তার আবরণ সরিয়ে প্রকাশ্যে আসেন তারা।

পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে বিয়ের আইনি কার্যক্রম কাঞ্চন সম্পন্ন করেন। অবশেষে ২ মার্চ সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন তারা।

আইএ/ ০৩ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শ্রীময়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শ্রীময়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৪ মার্চ ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৩ মার্চ – শোবিজ অঙ্গনে যেন বিয়ের ধুম পড়েছে। ২ মার্চ সন্ধ্যায় টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা সাতপাকে বাঁধা পড়েছেন। জানা গেছে, দক্ষিণ কলকাতায় তাদের বিয়ের আসর বসেছিল। পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ের যাতবীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আগামী ৬ মার্চ পার্ক স্ট্রিটের এক ব্যাংকোয়েটে বিয়ের রিসেপশন অনুষ্ঠিত হবে। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে। জানা গেছে, বিয়ের খাবারের মেনুতেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। কাঞ্চন এবং শ্রীময়ীর সাজেও ঐতিহ্যের স্পর্শ রয়েছে। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর। শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুরদান— একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে হয়েছে কাঞ্চন-শ্রীময়ীর। লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট আর ফুলের সাজে শ্রীময়ী সেজেছেন মনের মতো করে। বরের সাজও কম জমকালো নয়। ধুতি আর ভারী কাজ করা পাঞ্জাবিতে কাঞ্চনও পাল্লা দিয়েছেন। বিয়ের বেনারসি নিজেই নকশা করেছেন শ্রীময়ী। কাঞ্চন-শ্রীময়ী এবারের বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। কিন্তু দুজনের ঘর বাঁধার রাস্তা একেবারেই সহজ ছিল না। সহ-অভিনেতা থেকে স্বামী-স্ত্রী হওয়ার এ দীর্ঘ যাত্রায় এসেছে অনেক বাধা-বিপত্তি। কিন্তু হাত ছাড়েননি একে-অপরের। বরং আরও বেশি কাছাকাছি এসেছেন দুজনে। কাঞ্চনের সাবেক স্ত্রী পিঙ্কির দাবি ছিল, বিধায়ক হওয়ার পর থেকেই তারা চুটিয়ে প্রেম করতে শুরু করেন বলে গুঞ্জন ওঠে। সেই সময় কাঞ্চনের সব সময়ের সঙ্গীও ছিলেন শ্রীময়ী। নির্বাচনের প্রচার থেকে ত্রাণ বিতরণ— সর্বত্র কাঞ্চনের পাশে দেখা যেত শ্রীময়ীকেই। শোনা গিয়েছিল, কাঞ্চন এবং শ্রীময়ী নাকি লিভ টুগেদারও করছেন। ধীরে ধীরে কাঞ্চনের বাড়ির পূজা থেকে তার সিনেমা প্রিমিয়ার, সব জায়গায় শ্রীময়ীর অবাধ যাতায়াত শুরু হয়। তবে তখনো তারা সম্পর্কে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন। তবে পিঙ্কির সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেই সব গোপনীয়তার আবরণ সরিয়ে প্রকাশ্যে আসেন তারা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদের ২৩ দিনের মাথায় শ্রীময়ীর সঙ্গে বিয়ের আইনি কার্যক্রম কাঞ্চন সম্পন্ন করেন। অবশেষে ২ মার্চ সন্ধ্যায় একসঙ্গে পথচলা শুরু করলেন তারা। আইএ/ ০৩ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×