হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পূজার বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ১৯ জানুয়ারি – অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্যাস জ্বালাতে গিয়েই বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান অভিনেত্রী।

বুধবার (১৭ জানুয়ারি) রাতের ঘটনা। রান্নাঘরে আগুন জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

বিষয়টির ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, আজ অল্পের জন্য রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

পূজা এখন কলকাতাতেই রয়েছেন। পূজা বলন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালাতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়।

তবে, পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা। অভিনেত্রী বলেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

মুম্বাইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে, বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি পর পর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’।

আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

পূজার বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পূজার বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ১৯ জানুয়ারি – অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন পূজা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গ্যাস জ্বালাতে গিয়েই বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পান অভিনেত্রী। বুধবার (১৭ জানুয়ারি) রাতের ঘটনা। রান্নাঘরে আগুন জ্বালাতে গিয়ে গ্যাসের পাইপে আগুন ধরে যায়। কিছুক্ষণ পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টির ইঙ্গিত দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, আজ অল্পের জন্য রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। পূজা এখন কলকাতাতেই রয়েছেন। পূজা বলন, গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালাতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়। তবে, পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা। অভিনেত্রী বলেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি। মুম্বাইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে, বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি পর পর কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন পূজা। চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। আইএ/ ১৯ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×