হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সত্যিই কী সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ২১ আগস্ট – আমির খান একাধারে তিনি অভিনেতা ও পরিচালক। তাকে বলিউডের ‘প্রোমোশন গুরু’ বলা হয়ে থাকে। সিনেমাকে কীভাবে দর্শকদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেটা আমির খান একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরে বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্টের বাজার মন্দা যাচ্ছে!

এদিকে গুঞ্জন উঠেছে, সিনেমা থেকে নাকি নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান!

সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো ‘চ্যাপ্টার ২’-এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এ পর্বে অতিথি ছিলেন আমির খান। সেখানে যেমন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান ও সালমান খানের থেকে তাকে দেখতে ভাল কিনা, সে প্রসঙ্গেও কথা বলেছেন আমির। আর তখনই উঠে আসে সিনেমা থেকে অবসর নেওয়ার বিষয়।

আরও পড়ুন

আত্মসমর্পণ করতেই মিলল জামিন: আদালত থেকে স্বস্তির খবর পেলেন পরীমনি

কথা প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমাকে এবার ছবি থেকে সরতে হবে।’ অভিনেতার এমন মন্তব্য শুনে রিয়া বলেন, ‘মিথ্যে কথা।’ কিন্তু আমির বলেন, ‘আমি সত্যি বলছি।’

আমিরের এ মন্তব্যে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, আমির কেন হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন?

এদিকে, কয়েকদিন আগে আমিরপুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বাবার মন এখন অবসরের দিকে।

জুনায়েদ বলেন, ‘‘বাবা আমাকে বারবার বলেন, ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’’

তাহলে কি এবার চলচ্চিত্র থেকে আসলেই বিদায় নিতে চাইছেন আমির খান! এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই।

আইএ/ ২১ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সত্যিই কী সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সত্যিই কী সিনেমা থেকে অবসর নিচ্ছেন আমির খান?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২১ আগস্ট – আমির খান একাধারে তিনি অভিনেতা ও পরিচালক। তাকে বলিউডের ‘প্রোমোশন গুরু’ বলা হয়ে থাকে। সিনেমাকে কীভাবে দর্শকদের চোখ পর্যন্ত পৌঁছে দেওয়া যায়, সেটা আমির খান একাধিকবার বুঝিয়ে দিয়েছেন। তবে বছরখানেক ধরে বক্সঅফিসে মিস্টার পারফেকশনিস্টের বাজার মন্দা যাচ্ছে!এদিকে গুঞ্জন উঠেছে, সিনেমা থেকে নাকি নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান!সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো ‘চ্যাপ্টার ২’-এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন। এ পর্বে অতিথি ছিলেন আমির খান। সেখানে যেমন তার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে, তেমনই শাহরুখ খান ও সালমান খানের থেকে তাকে দেখতে ভাল কিনা, সে প্রসঙ্গেও কথা বলেছেন আমির। আর তখনই উঠে আসে সিনেমা থেকে অবসর নেওয়ার বিষয়।কথা প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমাকে এবার ছবি থেকে সরতে হবে।’ অভিনেতার এমন মন্তব্য শুনে রিয়া বলেন, ‘মিথ্যে কথা।’ কিন্তু আমির বলেন, ‘আমি সত্যি বলছি।’আমিরের এ মন্তব্যে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, আমির কেন হঠাৎ অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন?এদিকে, কয়েকদিন আগে আমিরপুত্র জুনায়েদ খান এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তার বাবার মন এখন অবসরের দিকে।জুনায়েদ বলেন, ‘‘বাবা আমাকে বারবার বলেন, ‘আমি তো অবসর নিচ্ছি, তুমি না হয় এবার প্রযোজনা সংস্থার দায়িত্বটা সামলাও।’’তাহলে কি এবার চলচ্চিত্র থেকে আসলেই বিদায় নিতে চাইছেন আমির খান! এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই।আইএ/ ২১ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×