হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে নিষিদ্ধ আ. লীগ নেতা আহসান হাবিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন


ঢাকা, ০৫ অক্টোবর – রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করে আজ (রোববার) শুনানির জন্য প্রার্থনা করেন। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন বিষয়ে শুনানির জন্য ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। সেসময় তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পাঁচজন ধরা পড়েন।

তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তাতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করতে’ প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে পুলিশ দেখতে পেয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে নিষিদ্ধ আ. লীগ নেতা আহসান হাবিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে নিষিদ্ধ আ. লীগ নেতা আহসান হাবিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ অক্টোবর – রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে।শনিবার (৪ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন এ আদেশ দেন।আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বলেন, তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করে আজ (রোববার) শুনানির জন্য প্রার্থনা করেন। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন বিষয়ে শুনানির জন্য ধার্য করেন।মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বী পার্কের পাশে ‘নিষিদ্ধঘোষিত’ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেন। সেসময় তারা গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতির সঞ্চার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পাঁচজন ধরা পড়েন।তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। তাতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে আসামিরা রাষ্ট্রকে ‘অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করতে’ প্রচার-প্রচারণা চালাচ্ছে বলে পুলিশ দেখতে পেয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×