ঢাকা, ২২ জানুয়ারি – সব নির্বাচনী কেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ বা বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, যেসব এলাকায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে, সেখানে প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত সংখ্যক মোবাইল ভ্যান, ডিজেল ও জেনারেটর প্রস্তুত রাখা জরুরি।
এআই দিয়ে সাজানো ছবি দিয়ে অপপ্রচার: জাতিসংঘে প্রধানমন্ত্রীর ডিনার ফটোর সত্যতা ও গুজব উন্মোচন
তিনি আরও বলেন, যেখানে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে সংযোগের ব্যবস্থা করতে হবে। যেসব দুর্গম এলাকায় সংযোগ সম্ভব নয়, সেসব এলাকায় জেনারেটর বা সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রাখতে হবে। এজন্য সেন্ট্রাল মনিটরিং, লোকাল মনিটরিং টিম এবং নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত থাকবে।
সভায় বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুর্গম এলাকায় জেলা প্রশাসন প্রয়োজনমতো ব্যবস্থা গ্রহণ করবে। পল্লী বিদ্যুতের বিভিন্ন টিম কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে নজর রাখবে।
এছাড়াও সভায় পবিত্র রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির ব্যবহার সংযমীভাবে করার, অতিরিক্ত আলোকসজ্জা না করার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদেরও অনুরোধ করা হয়।




মন্তব্য করুন