হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরদার আয়াজের সঙ্গে হাত মেলানোর দুদিন পরই পাকিস্তানকে জয়শঙ্করের হুমকি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন


নয়াদিল্লি, ০২ জানুয়ারি – ঢাকায় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া পাকিস্তানকে হুমকিও দিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। আর আমরা এই অধিকার প্রয়োগ করব।

শুক্রবার (২ জানুয়ারি) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদরাস আয়োজিত অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “আপনার কপালে খারাপ প্রতিবেশী থাকতেও পারে। দুর্ভাগ্যবশত, আমাদেরও খারাপ প্রতিবেশী আছে। যখন আপনার খারাপ প্রতিবেশী থাকে, আপনি যদি পশ্চিম দিকের এমন এক দেশের (পাকিস্তান) দিকে যদি তাকান, যদি একটি দেশ সিদ্ধান্ত নেয় তারা ইচ্ছাকৃতভাবে, অবিরামভাবে ও কোনো অনুতাপ ছাড়া সন্ত্রাসবাদ অব্যাহত রাখে। তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব।”

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

আর এ অধিকার কীভাবে প্রয়োগ করা হবে সেটি শুধুমাত্র ভারতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, “কিভাবে এ অধিকার প্রয়োগ করব এটি আমাদের বিষয়। কেউ আমাদের বলা উচিত নয় আমরা কি করব আর কি করব না। আমাদের নিজেদের রক্ষার জন্য আমাদের যা করার দরকার আমরা তাই করব।”

গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগমামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর দায় চাপিয়ে পাকিস্তানে গত ৭ মে ভোরে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে চারদিব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে।

এই সংঘর্ষের আগে পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে করা সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি বাতিল করে ভারত। এ চুক্তি বাতিলের পক্ষে সাফাই গেয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, “অনেক বছর আগে, আমরা পানিবণ্টন চুক্তিতে সম্মত হয়েছিলাম। কিন্তু যদি আপনার বিরুদ্ধে কয়েক দশক ধরে সন্ত্রাসবাদ চালানো হয়, যদি কোনো প্রতিবেশীসূলভ আচরণ না থাকে, যদি প্রতিবেশীর সুবিধা আপনি না পান— তাহলে আপনি বলতে পারবেন না, ‘পানি শেয়ার করুন। কিন্তু আমি সন্ত্রাসবাদ অব্যাহত রাখব’, তখন এ নিয়ে সমন্বয় করা সম্ভব নয়।”

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরদার আয়াজের সঙ্গে হাত মেলানোর দুদিন পরই পাকিস্তানকে জয়শঙ্করের হুমকি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরদার আয়াজের সঙ্গে হাত মেলানোর দুদিন পরই পাকিস্তানকে জয়শঙ্করের হুমকি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০২ জানুয়ারি – ঢাকায় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে খারাপ প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া পাকিস্তানকে হুমকিও দিয়েছেন তিনি। জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। আর আমরা এই অধিকার প্রয়োগ করব।শুক্রবার (২ জানুয়ারি) ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, মাদরাস আয়োজিত অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “আপনার কপালে খারাপ প্রতিবেশী থাকতেও পারে। দুর্ভাগ্যবশত, আমাদেরও খারাপ প্রতিবেশী আছে। যখন আপনার খারাপ প্রতিবেশী থাকে, আপনি যদি পশ্চিম দিকের এমন এক দেশের (পাকিস্তান) দিকে যদি তাকান, যদি একটি দেশ সিদ্ধান্ত নেয় তারা ইচ্ছাকৃতভাবে, অবিরামভাবে ও কোনো অনুতাপ ছাড়া সন্ত্রাসবাদ অব্যাহত রাখে। তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব।”আর এ অধিকার কীভাবে প্রয়োগ করা হবে সেটি শুধুমাত্র ভারতই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, “কিভাবে এ অধিকার প্রয়োগ করব এটি আমাদের বিষয়। কেউ আমাদের বলা উচিত নয় আমরা কি করব আর কি করব না। আমাদের নিজেদের রক্ষার জন্য আমাদের যা করার দরকার আমরা তাই করব।”গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগমামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর দায় চাপিয়ে পাকিস্তানে গত ৭ মে ভোরে মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে চারদিব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। যা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে।এই সংঘর্ষের আগে পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালে করা সিন্ধু নদ পানিবণ্টন চুক্তি বাতিল করে ভারত। এ চুক্তি বাতিলের পক্ষে সাফাই গেয়েছেন জয়শঙ্কর। তিনি বলেছেন, “অনেক বছর আগে, আমরা পানিবণ্টন চুক্তিতে সম্মত হয়েছিলাম। কিন্তু যদি আপনার বিরুদ্ধে কয়েক দশক ধরে সন্ত্রাসবাদ চালানো হয়, যদি কোনো প্রতিবেশীসূলভ আচরণ না থাকে, যদি প্রতিবেশীর সুবিধা আপনি না পান— তাহলে আপনি বলতে পারবেন না, ‘পানি শেয়ার করুন। কিন্তু আমি সন্ত্রাসবাদ অব্যাহত রাখব’, তখন এ নিয়ে সমন্বয় করা সম্ভব নয়।”সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×