হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সরাইলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন


ঢাকা-সিলেট মহাসড়ক, ১৭ ফেব্রুয়ারি – ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী আমজাদ হোসেন ও তার ৬৫ বছর বয়সী মা হাসিনা। আহতরা হলেন নিহত আমজাদ হোসেনের দুই ছেলে হৃদয় ও চাঁদ এবং একই গ্রামের নিলুফা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

তিনি জানান, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক আমজাদ ও তার মা মারা যান। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সরাইলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সরাইলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা-সিলেট মহাসড়ক, ১৭ ফেব্রুয়ারি – ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।নিহতরা হলেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী আমজাদ হোসেন ও তার ৬৫ বছর বয়সী মা হাসিনা। আহতরা হলেন নিহত আমজাদ হোসেনের দুই ছেলে হৃদয় ও চাঁদ এবং একই গ্রামের নিলুফা। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, দুপুরে শাহবাজপুর প্রথম গেট এলাকায় ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চালক আমজাদ ও তার মা মারা যান। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×