হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সর্বজনীন পেনশন নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন জয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ আগস্ট – সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময়ে সার্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর প্রদান করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ভিডিওটি প্রকাশ করে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচিউর হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে? জবাবে সজীব ওয়াজেদ বলেন, অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন।

মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে সজীব ওয়াজেদ পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন।

রমিম খান নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যেই সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির।

মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে, এনআইডি নম্বর দিয়ে, অ্যাপস দিয়ে কিন্তু লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে। এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসঙ্গে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে।

এই পোস্টের কমেন্টে সর্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো।

ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেইসঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সর্বজনীন পেনশন নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন জয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সর্বজনীন পেনশন নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিলেন জয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ আগস্ট ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ আগস্ট – সর্বজনীন পেনশন সুবিধায় নিবন্ধনের পদ্ধতির ভিডিও প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময়ে সার্বজনীন পেনশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সরাসরি উত্তর প্রদান করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে ভিডিওটি প্রকাশ করে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সজীব ওয়াজেদ। মন্তব্যের ঘরে থাকা বিভিন্ন প্রশ্নের মধ্যে আহাদ খান নামে একজন প্রশ্ন করেন, আমি প্রতি মাসে জমা করতে করতে হয়তো ম্যাচিউর হওয়ার আগে মারা গেলাম তখন এ টাকার মালিক কে হবে? জবাবে সজীব ওয়াজেদ বলেন, অর্থ জমার পর জমাকারীর মৃত্যু হলে সেই অর্থ তার নমিনি পাবেন। মফিজুল ইসলাম রাকিব নামে অপর একজন জানতে চান, এটি কোনো নির্দিষ্ট মেয়াদি কি না? জবাবে সজীব ওয়াজেদ পেনশন সুবিধার পুরো তালিকাসহ একটি ভিডিও দেন। রমিম খান নামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে ধন্যবাদ জানালেও সরকার বদল হলে পেনশন স্কিম নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কি না প্রশ্ন করেন। যেই প্রশ্নটি বিগত বেশ কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেছেন। এ প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, পেনশন স্কিম বাংলাদেশের মানুষের জন্য, এই অর্থের মালিক বাংলাদেশের জনগণ তথা রাষ্ট্র। এই স্কিম সাধারণ মানুষের জন্য, যেই সরকারই থাকুক, আপনার পেনশনের টাকা আপনার ও আপনার নমিনির। মো. রোমান মৃধা নামে অপর একজন লেখেন, আমি চেষ্টা করেছি রেজিস্ট্রেশন লিংক দিয়ে, এনআইডি নম্বর দিয়ে, অ্যাপস দিয়ে কিন্তু লোডিং অনেক সময় নিয়ে শেষে রেজিস্ট্রেশন ফেইল দেখাচ্ছে। এর প্রতি উত্তরে সজীব ওয়াজেদ বলেন, এটা অনেক সময় ইন্টারনেট কানেকশনের জন্য হতে পারে। আবার অনেক মানুষ একসঙ্গে ট্রাই করলেও হতে পারে। চেষ্টা করবেন একটু অফ-পিক আওয়ারে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই হয়ে যাবে। এই পোস্টের কমেন্টে সর্বজনীন পেনশন সুবিধা চালুর জন্য অসংখ্য মানুষ ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অন্যদিকে সার্বজনীন পেনশন বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানানো হয়। এ ছাড়াও ধন্যবাদ জানান বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া মানুষগুলো। ভিডিওতে সর্বজনীন পেনশনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সেইসঙ্গে এর বিভিন্ন সুবিধা ও নিয়মগুলো স্পষ্ট করে বর্ণনা করা হয়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ৩০ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×