হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিক-সাহিত্যিক আব্দুল মাজেদ আতহারীর সাথে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মার্চ ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্রান্তিক জনপদ মদীনাবাগ দারিয়ার দীঘির ভূমিপুত্র, ইসলামী শিক্ষা সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল মাজেদ আতহারী।

তিনি একাধারে সফল সাংবাদিক, সাবেক ছাত্রনেতা, বিদগ্ধ মুহাদ্দিস, জাতীয় ইসলামী রাজনীতিবিদ, পাঠ্যপুস্তক রচয়িতা, কবি, সুসাহিত্যিক ও সমাজহিতৈষী।

নিজ জন্মভূমি রামু সফরকালে শনিবার, ৩০ মার্চ বিকালে মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সাথে মতবিনিময় করেন, রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

মতবিনিময়কালে তিনি সাংবাদিকতা জীবনের অনেক অজানা গল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিক অঙ্গনে নিজের জীবনের নানা গল্প তুলে ধরেন। জমে উঠে প্রাণবন্ত এক আসর।

শুরুতেই তিনি একে একে সবার সাথে পরিচিত হলেন। স্বভাবসুলভভাবেই মিশে গেলেন সবার সাথে। রামুতে তেমন থাকা হয়না, এরপরও এ জনপদের বহু গুণীজন ও প্রবীণের নামসহ অজানা অনেক স্মৃতিকথা উপস্থাপন করে তিনি সকলকে করে তুললেন স্মৃতিকাতর।

সেই সাথে তিনি সেই আশির দশকে ছাত্রজীবনেই সাংবাদিকতা-সাহিত্যাঙ্গনের সাথে নিজের সম্পৃক্ততার গোড়ার কথা তুলে ধরে চমকপ্রদ অনেক অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য শেয়ার করেন। যাতে ছিলো উপস্থিত সকলের অনুপ্রেরণার খোরাক। ফলে সকলেই শুনছিলেন তন্ময় হয়ে।

সেসময় তিনি সাংবাদিকদের দেশ ও জাতির অন্তর্দৃষ্টি হিসেবে আখ্যায়িত করে সাংবাদিকতার ঐতিহ্যবাহী অবস্থানকে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সমুন্নত রাখতে সকলের প্রতি তাগিদারোপ করেন।

এ বরেণ্যজনের সাথে মত বিনিময়কালে বিশিষ্টজন ও রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, ওয়ায়েজ মাওলানা জসিম উদ্দিন, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, প্রচার সম্পাদক ও রামু লেখক ফেরাম সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু প্রেস ক্লাব সদস্য ও রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, রামু প্রেস ক্লাব সদস্য কফিল উদ্দিন, রামু লেখক ফোরামের অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাহিত্যানুরাগী হাফেজ শওকত আলী, সাহিত্যকলির বিভাগীয় সম্পাদক হাফেজ নুরুল আলম প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাংবাদিক-সাহিত্যিক আব্দুল মাজেদ আতহারীর সাথে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিক-সাহিত্যিক আব্দুল মাজেদ আতহারীর সাথে রামু প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
সোয়েব সাঈদ, রামু:: কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্রান্তিক জনপদ মদীনাবাগ দারিয়ার দীঘির ভূমিপুত্র, ইসলামী শিক্ষা সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল মাজেদ আতহারী। তিনি একাধারে সফল সাংবাদিক, সাবেক ছাত্রনেতা, বিদগ্ধ মুহাদ্দিস, জাতীয় ইসলামী রাজনীতিবিদ, পাঠ্যপুস্তক রচয়িতা, কবি, সুসাহিত্যিক ও সমাজহিতৈষী। নিজ জন্মভূমি রামু সফরকালে শনিবার, ৩০ মার্চ বিকালে মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সাথে মতবিনিময় করেন, রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ। মতবিনিময়কালে তিনি সাংবাদিকতা জীবনের অনেক অজানা গল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিক অঙ্গনে নিজের জীবনের নানা গল্প তুলে ধরেন। জমে উঠে প্রাণবন্ত এক আসর। শুরুতেই তিনি একে একে সবার সাথে পরিচিত হলেন। স্বভাবসুলভভাবেই মিশে গেলেন সবার সাথে। রামুতে তেমন থাকা হয়না, এরপরও এ জনপদের বহু গুণীজন ও প্রবীণের নামসহ অজানা অনেক স্মৃতিকথা উপস্থাপন করে তিনি সকলকে করে তুললেন স্মৃতিকাতর। সেই সাথে তিনি সেই আশির দশকে ছাত্রজীবনেই সাংবাদিকতা-সাহিত্যাঙ্গনের সাথে নিজের সম্পৃক্ততার গোড়ার কথা তুলে ধরে চমকপ্রদ অনেক অভিজ্ঞতা ও ঐতিহাসিক তথ্য শেয়ার করেন। যাতে ছিলো উপস্থিত সকলের অনুপ্রেরণার খোরাক। ফলে সকলেই শুনছিলেন তন্ময় হয়ে। সেসময় তিনি সাংবাদিকদের দেশ ও জাতির অন্তর্দৃষ্টি হিসেবে আখ্যায়িত করে সাংবাদিকতার ঐতিহ্যবাহী অবস্থানকে সত্যনিষ্ঠ সাংবাদিকতায় সমুন্নত রাখতে সকলের প্রতি তাগিদারোপ করেন। এ বরেণ্যজনের সাথে মত বিনিময়কালে বিশিষ্টজন ও রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গবেষক আলেমেদ্বীন মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, ওয়ায়েজ মাওলানা জসিম উদ্দিন, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, প্রচার সম্পাদক ও রামু লেখক ফেরাম সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু প্রেস ক্লাব সদস্য ও রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, রামু প্রেস ক্লাব সদস্য কফিল উদ্দিন, রামু লেখক ফোরামের অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাহিত্যানুরাগী হাফেজ শওকত আলী, সাহিত্যকলির বিভাগীয় সম্পাদক হাফেজ নুরুল আলম প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×