হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংহাই সহযোগিতা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৩ এপ্রিল – গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও নয়াদিল্লি সফরে আসছেন। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই প্রভাবশালী দেশের নয়াদিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, চলতি এপ্রিল মাসের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের (এসসিও) বৈঠক। সেই সূত্রেই ভারতে আসছেন দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

খবরে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ এপ্রিল সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠক। বৈঠকে ভারত, রাশিয়া ও চীনের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরও যোগ দেওয়ার কথা। তবে সশরীরে ভারতে আসছেন না পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন তিনি।

তবে বৈঠকে সরাসরি অংশ নিতে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আগামী ২৭ এপ্রিল ভারতে আসছেন। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পশ্চিমাদের রুশ বিরোধিতাসহ অন্যান্য প্রেক্ষাপটে দুই প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এর আগে গত মার্চের প্রথম দিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে ভারতের কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে কোয়াড জোট ও অন্যান্য ইস্যুতে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২৩ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাংহাই সহযোগিতা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংহাই সহযোগিতা বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন চীন ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ এপ্রিল ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৩ এপ্রিল – গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার ভারত সফরে আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও নয়াদিল্লি সফরে আসছেন। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দুই প্রভাবশালী দেশের নয়াদিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি জানিয়েছে, চলতি এপ্রিল মাসের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের (এসসিও) বৈঠক। সেই সূত্রেই ভারতে আসছেন দেশ দুটির প্রতিরক্ষামন্ত্রীরা। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবরে বলা হয়েছে, আগামী ২৭ ও ২৮ এপ্রিল সাংহাই কর্পোরেশন অরগানাইজেশনের বৈঠক। বৈঠকে ভারত, রাশিয়া ও চীনের পাশাপাশি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীরও যোগ দেওয়ার কথা। তবে সশরীরে ভারতে আসছেন না পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। ভারচুয়ালি বৈঠকে যোগ দিতে পারেন তিনি। তবে বৈঠকে সরাসরি অংশ নিতে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শংফু এবং রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু আগামী ২৭ এপ্রিল ভারতে আসছেন। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পশ্চিমাদের রুশ বিরোধিতাসহ অন্যান্য প্রেক্ষাপটে দুই প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম। এর আগে গত মার্চের প্রথম দিকে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতের কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বর নাগাদ ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরে কোয়াড জোট ও অন্যান্য ইস্যুতে আলোচনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। সূত্র: যুগান্তরআইএ/ ২৩ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×