হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাইপ্রাসে ঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাতে পারে যুক্তরাজ্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন


লন্ডন, ৩ মার্চ – সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সেনা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনার পর এবার ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডানকান’কে এই মিশনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন

অস্ত্র উৎপাদন বন্ধ হবে না, ২৬০টির বেশি শত্রুপক্ষের আকাশযানে হামলার দাবি ইরানের

টাইপ ৪৫ ডেস্ট্রয়ার শ্রেণীর এই জাহাজটি মূলত আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়ে আসছে। সাইপ্রাসের সেনাঘাঁটির নিরাপত্তা জোরদার করতে এবং ড্রোন হামলা প্রতিহত করতে এখন এই যুদ্ধজাহাজটিকে কাজে লাগানো হতে পারে। এইচএমএস ডানকান বিশেষভাবে ড্রোন বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। গত মাসে ওয়েলস উপকূলে জাহাজটির পরীক্ষামূলক মহড়াও সম্পন্ন হয়েছে। যদি জাহাজটি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে এটি সাইপ্রাসে পৌঁছাতে পাঁচ থেকে সাত দিন সময় নেবে।

উল্লেখ্য, গত ২ মার্চ সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হানে, যা পরবর্তীতে ইরানের বলে নিশ্চিত করে সাইপ্রাস সরকার।

মস্কোয় নিযুক্ত সাবেক ব্রিটিশ ডিফেন্স অ্যাটাশে জন ফোরম্যান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পরও ঘাঁটির সুরক্ষায় যুক্তরাজ্যের পদক্ষেপ নিতে দেরি হওয়াটা বিস্ময়কর। জন ফোরম্যানের মতে, যুক্তরাজ্য এখন পূর্ব ভূমধ্যসাগরে ডেস্ট্রয়ার পাঠানোর চিন্তা করছে, যার অর্থ সেখানে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

সাইপ্রাসে ঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাতে পারে যুক্তরাজ্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাইপ্রাসে ঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাতে পারে যুক্তরাজ্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ৩ মার্চ – সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সেনা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনার পর এবার ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডানকান’কে এই মিশনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।টাইপ ৪৫ ডেস্ট্রয়ার শ্রেণীর এই জাহাজটি মূলত আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়ে আসছে। সাইপ্রাসের সেনাঘাঁটির নিরাপত্তা জোরদার করতে এবং ড্রোন হামলা প্রতিহত করতে এখন এই যুদ্ধজাহাজটিকে কাজে লাগানো হতে পারে। এইচএমএস ডানকান বিশেষভাবে ড্রোন বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। গত মাসে ওয়েলস উপকূলে জাহাজটির পরীক্ষামূলক মহড়াও সম্পন্ন হয়েছে। যদি জাহাজটি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে এটি সাইপ্রাসে পৌঁছাতে পাঁচ থেকে সাত দিন সময় নেবে।উল্লেখ্য, গত ২ মার্চ সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হানে, যা পরবর্তীতে ইরানের বলে নিশ্চিত করে সাইপ্রাস সরকার।মস্কোয় নিযুক্ত সাবেক ব্রিটিশ ডিফেন্স অ্যাটাশে জন ফোরম্যান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পরও ঘাঁটির সুরক্ষায় যুক্তরাজ্যের পদক্ষেপ নিতে দেরি হওয়াটা বিস্ময়কর। জন ফোরম্যানের মতে, যুক্তরাজ্য এখন পূর্ব ভূমধ্যসাগরে ডেস্ট্রয়ার পাঠানোর চিন্তা করছে, যার অর্থ সেখানে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×