হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাগরে ১৮০ রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ অপরাহ্ন

কয়েক সপ্তাহ ধরে সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। মৃত্যু হয়েছে সবার।

তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউএনএইচসিআর।

এর আগে গত সপ্তাহে ভারতের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। এ নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে অন্তত ১০০ জন ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

উল্লেখ্য, বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। এ জন্য তাঁরা নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার বিপৎসংকুল পথ বেছে নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাগরে ১৮০ রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাগরে ১৮০ রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
Print Image
কয়েক সপ্তাহ ধরে সাগরে ভেসে থাকার পর রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশ ছেড়ে যাওয়া অন্তত ১৮০ জন রোহিঙ্গা ছিলেন। নৌকায় থাকা সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টুইটে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটি সম্ভবত পথ হারিয়েছিল। নৌকায় থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাঁদের আত্মীয়স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য ধারণা করা হচ্ছে, সাগরে থাকা নৌকাটি ডুবে গেছে। মৃত্যু হয়েছে সবার। তবে নৌকাটি কোথায় যাচ্ছিল, সেই বিষয়ে কোনো তথ্য জানায়নি ইউএনএইচসিআর। এর আগে গত সপ্তাহে ভারতের উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা উদ্ধার করা হয়। এ নৌকায় ক্ষুধা-তৃষ্ণায় ২০ জনের মৃত্যু হয়েছিল। নৌকাটিতে অন্তত ১০০ জন ছিলেন। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উত্তর উপকূল থেকে ১০৪ জন রোহিঙ্গাসহ একটি নৌকা উদ্ধার করে দেশটির নৌবাহিনী। উল্লেখ্য, বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় পাড়ি জমানোর চেষ্টা করছেন। এ জন্য তাঁরা নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার বিপৎসংকুল পথ বেছে নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×