হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাত বছর পর আবারও নাটকে একসঙ্গে দীপা খন্দকার ও রিচি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন


ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে আবারও একটি টেলিভিশন নাটকে একসঙ্গে অভিনয় করলেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। ইফফাত আরেফিন মাহমুদের রচনায় ‘ভালোবাসার অন্য নাম তুমি’ শিরোনামের নাটকটির মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে।

নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। গত শুক্রবার ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়ে রবিবার রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সহশিল্পী রিচি সোলায়মানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার জানান, রিচির সঙ্গে খুব বেশি নাটকে কাজ করার সুযোগ তার হয়নি। সর্বশেষ তারা চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রায় সাত বছর আগে কাজ করেছিলেন। এবারের নাটকটিতে তাদের প্রজন্মের এবং জ্যেষ্ঠ অনেক শিল্পী থাকায় এটি একটি মিলনমেলায় পরিণত হয়েছিল।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

কাজের ফাঁকে গল্প ও আড্ডায় সময়টি দারুণ উপভোগ করেছেন বলে জানান তিনি। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গল্পের চরিত্রের প্রয়োজনেই দীপা ও রিচিকে নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিনের কাজের সুবাদে তাদের সঙ্গে বোঝাপড়া চমৎকার। তিনি মনে করেন, ভালো কাজের জন্য শিল্পী ও পরিচালকের পারস্পরিক আস্থা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, এই নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। দীপা ও রিচি সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সাত বছর পর আবারও নাটকে একসঙ্গে দীপা খন্দকার ও রিচি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাত বছর পর আবারও নাটকে একসঙ্গে দীপা খন্দকার ও রিচি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে আবারও একটি টেলিভিশন নাটকে একসঙ্গে অভিনয় করলেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপা খন্দকার ও রিচি সোলায়মান। ইফফাত আরেফিন মাহমুদের রচনায় ‘ভালোবাসার অন্য নাম তুমি’ শিরোনামের নাটকটির মাধ্যমে তাদের এই পুনর্মিলন ঘটেছে।নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। গত শুক্রবার ঢাকার উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়ে রবিবার রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সহশিল্পী রিচি সোলায়মানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে দীপা খন্দকার জানান, রিচির সঙ্গে খুব বেশি নাটকে কাজ করার সুযোগ তার হয়নি। সর্বশেষ তারা চয়নিকা চৌধুরীর পরিচালনায় প্রায় সাত বছর আগে কাজ করেছিলেন। এবারের নাটকটিতে তাদের প্রজন্মের এবং জ্যেষ্ঠ অনেক শিল্পী থাকায় এটি একটি মিলনমেলায় পরিণত হয়েছিল।কাজের ফাঁকে গল্প ও আড্ডায় সময়টি দারুণ উপভোগ করেছেন বলে জানান তিনি। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, গল্পের চরিত্রের প্রয়োজনেই দীপা ও রিচিকে নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিনের কাজের সুবাদে তাদের সঙ্গে বোঝাপড়া চমৎকার। তিনি মনে করেন, ভালো কাজের জন্য শিল্পী ও পরিচালকের পারস্পরিক আস্থা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, এই নাটকে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও ডলি জহুর। দীপা ও রিচি সর্বশেষ ২০১৮ সালে চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিজয় দিবসের নাটক ‘চোখের জলে’তে একসঙ্গে অভিনয় করেছিলেন।এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×