হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাধারণ ক্ষমা ঘোষণা করা হলে দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন


কারাকাস, ০৩ ডিসেম্বর – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দাওয়া জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছেন, মাদুরো বলেছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন। সাধারণ ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা।

এছাড়া ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।

ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তার হাতে এক সপ্তাহ সময় আছে। এরমধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি।

রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছে। মাদুরোর সামনে এখন খুব বেশি ‘অপশন’ নেই বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাধারণ ক্ষমা ঘোষণা করা হলে দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাধারণ ক্ষমা ঘোষণা করা হলে দেশ ছাড়তে রাজি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ০৩ ডিসেম্বর – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে খুব কম সময় কথা হয়েছে। ওই সময় ট্রাম্পের কাছে মাদুরো বিভিন্ন দাবি দাওয়া জানান। তবে ট্রাম্প তার বেশিরভাগই প্রত্যাখ্যান করেছেন।রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছেন, মাদুরো বলেছেন যদি তাকে ও তার পরিবারের সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয় তাহলে তিনি দেশ ছাড়তে রাজি আছেন। সাধারণ ক্ষমার মধ্যে রয়েছে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা।এছাড়া ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন মাদুরো। যাদের বেশিরভাগের বিরুদ্ধ মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান অথবা দুর্নীতির অভিযোগ রয়েছে।ট্রাম্প তার বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, তার হাতে এক সপ্তাহ সময় আছে। এরমধ্যে পরিবার নিয়ে নিজের পছন্দের গন্তব্যে যেতে পারবেন তিনি।রয়টার্স সূত্রের বরাতে জানিয়েছে, ট্রাম্প ও মাদুরোর মধ্যে মাত্র ১৫ মিনিট কথা হয়েছে। মাদুরোর সামনে এখন খুব বেশি ‘অপশন’ নেই বলে উল্লেখ করেছে বার্তাসংস্থাটি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×