যশোর, ২২ আগস্ট – গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন, জনগণের কাছে মাফ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ সেই ফণা ভেঙ্গে দিবে।’
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর টাউন হল ময়দানে গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ
২০১৮ সালের কোটা সংস্কার থেকে ২৪ রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ যশোর জেলা।
নুর বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন, তাদের একটা বার্তা দিতে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছেন তাদের আমরা ক্ষমা করবো। যারা লুটপাট, গুম-খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, সেইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। মূর্খের স্বর্গে বাস করছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে তাহলে নরকে পরিণত করবে। কাজে বিএনপি-জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক। এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দিবে না।
দলের জেলা কমিটির সভাপতি বিএম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল বক্তব্য রাখেন। সমাবেশটি পরিচালনা করেন যশোর জেলা শাখার অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২২ আগস্ট ২০২৫




মন্তব্য করুন