হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে অবস্থিত ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে লন্ডনে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থপাচার বা মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি। অভিযুক্তদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তদন্তকারী দল আদালতের কাছে যুক্তরাজ্যে সম্পদ ক্রয়ের চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ ও ভাউচারসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে। জব্দকৃত সম্পত্তির তালিকায় রয়েছে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিট। এছাড়া হারো, স্লফ ও প্রেস্টনসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা তার আরও সম্পত্তির তথ্য আদালতে তুলে ধরা হয়।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে অবস্থিত ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও অন্যান্য স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে লন্ডনে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থপাচার বা মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা জরুরি। অভিযুক্তদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে।তদন্তকারী দল আদালতের কাছে যুক্তরাজ্যে সম্পদ ক্রয়ের চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ ও ভাউচারসহ বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে। জব্দকৃত সম্পত্তির তালিকায় রয়েছে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্ল্যারেনডন রোডে ১.২৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ এবং লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিট। এছাড়া হারো, স্লফ ও প্রেস্টনসহ যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা তার আরও সম্পত্তির তথ্য আদালতে তুলে ধরা হয়।এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×