হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের নিয়ে উখিয়ায় মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
রক্তদানে বাঁচবে প্রান, করবো মোরা রক্তদান এই স্লোগান সামনে রেখে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর ৬ষ্ট তম বর্ষপূর্তি এবং ৬৪ জেলার ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের মানবিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সময় তাৎক্ষণিক (উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে) এক মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দান করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। 
২৮ অক্টোবর (শনিবার) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশন ইউনিট কর্তৃক আয়োজিত সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
ঊর্মি সালমা চৌধুরী রুপার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী মিলন মেলায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার,উখিয়া থানা এস আই বরকত উল্লাহ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  সরওয়ার কামাল পাশা, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সংগঠনের উপদেষ্টা ও উখিয়া  নিউজ ডট কম এর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী (আবু চৌধুরী) সহ এনজিও এমএসএফ ও  ফ্রেন্ডশিপ এর কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শুরুতে এক বিশাল র‍্যালিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন অত্র ব্লাড ডোনেশন ইউনিটের নেতৃবৃন্দ।
coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের নিয়ে উখিয়ায় মিলনমেলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের নিয়ে উখিয়ায় মিলনমেলা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ২৮ অক্টোবর ২০২৩, ০৫:২০ অপরাহ্ন
Print Image
রক্তদানে বাঁচবে প্রান, করবো মোরা রক্তদান এই স্লোগান সামনে রেখে উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট এর ৬ষ্ট তম বর্ষপূর্তি এবং ৬৪ জেলার ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় উখিয়া ব্লাড ডোনেশন ইউনিটের মানবিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা প্রকাশ করে এবং ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন সময় তাৎক্ষণিক (উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে) এক মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দান করেন উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার।  ২৮ অক্টোবর (শনিবার) উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলায় ব্লাড ডোনেশন ইউনিট কর্তৃক আয়োজিত সারাদেশের ব্লাড ডোনার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। ঊর্মি সালমা চৌধুরী রুপার সঞ্চালনায় অনুষ্ঠিত স্বেচ্ছাসেবী মিলন মেলায়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মাদ আনোয়ার,উখিয়া থানা এস আই বরকত উল্লাহ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  সরওয়ার কামাল পাশা, উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার আলম শাহীন, সংগঠনের উপদেষ্টা ও উখিয়া  নিউজ ডট কম এর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী (আবু চৌধুরী) সহ এনজিও এমএসএফ ও  ফ্রেন্ডশিপ এর কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে এক বিশাল র‍্যালিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন অত্র ব্লাড ডোনেশন ইউনিটের নেতৃবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×