হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন


ঢাকা, ২৮ আগস্ট – আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম, পরিচয়সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, সব বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে যথাযথ স্থানে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। পুলিশি হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ প্রচার করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ আগস্ট – আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার পর ঘোষিত কর্মসূচি হিসেবে বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ব্যাপারে বুয়েট শিক্ষার্থীরা জানান, এই পুলিশ জুলাইয়ের আগের পুলিশ। এই পুলিশের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগের মতোই শিক্ষার্থীদের সঙ্গে ঘৃণ্য অপকর্ম করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি পালন করা হচ্ছে।কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি-বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে এমন বিশ্ববিদ্যালয় পুরোপুরি বন্ধ থাকবে। শিক্ষার্থীদের নাম, পরিচয়সহ তার সঙ্গে হওয়া অন্যায় ও পুলিশের হামলার বিস্তারিত বিবরণসহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।এছাড়া, সব বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের ডেটাবেজ তৈরি করে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রতিনিধির মাধ্যমে যথাযথ স্থানে পৌঁছানোর অনুরোধ করা হয়েছে। পুলিশি হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ প্রচার করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×