হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালমান বলতো, আপনি আমার সুইট মা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৬ সেপ্টেম্বর – সালমান শাহ নেই ২৮ বছর। তবুও এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক দেখেন আগ্রহ নিয়ে। আফসোসের সুরে বলেন, ইশ্, আরও কয়েক বছর যদি বেশি বাঁচতেন, কতই না ভালো হতো! সাধারণ মানুষের মতো তার সহশিল্পী-নিকটজনরাও অকাল প্রয়াত এই চিত্রনায়ককে মিস করেন। হয়ে পড়েন স্মৃতিকাতর। ৬ সেপ্টেম্বর নায়কের প্রয়াণ দিবসেও তার ব্যতিক্রম হয়নি। স্মৃতিচারণা করেছেন চিত্রনায়িকা ববিতা।

গণমাধ্যমে তিনি বলেছেন, মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সে এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি।

ববিতা আরও বলেন, আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

 

এই চিত্রনায়িকা বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এল, সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।

স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। সেগুলোর প্রায় সবই ছিল ব্যবসাসফল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এইঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘আনন্দ অশ্রু’ উল্লেখযোগ্য।

আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সালমান বলতো, আপনি আমার সুইট মা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালমান বলতো, আপনি আমার সুইট মা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ সেপ্টেম্বর – সালমান শাহ নেই ২৮ বছর। তবুও এখনও টিভি পর্দায় তার অভিনীত সিনেমা প্রচার হলে দর্শক দেখেন আগ্রহ নিয়ে। আফসোসের সুরে বলেন, ইশ্, আরও কয়েক বছর যদি বেশি বাঁচতেন, কতই না ভালো হতো! সাধারণ মানুষের মতো তার সহশিল্পী-নিকটজনরাও অকাল প্রয়াত এই চিত্রনায়ককে মিস করেন। হয়ে পড়েন স্মৃতিকাতর। ৬ সেপ্টেম্বর নায়কের প্রয়াণ দিবসেও তার ব্যতিক্রম হয়নি। স্মৃতিচারণা করেছেন চিত্রনায়িকা ববিতা।গণমাধ্যমে তিনি বলেছেন, মৃত্যুর এত বছর পরেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সে এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি।ববিতা আরও বলেন, আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত। এই চিত্রনায়িকা বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এল, সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।স্বল্প সময়ের ক্যারিয়ারে সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেন। সেগুলোর প্রায় সবই ছিল ব্যবসাসফল। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এইঘর এই সংসার’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘আনন্দ অশ্রু’ উল্লেখযোগ্য।আইএ/ ০৬ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×