হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালমান শাহ’র প্রেমকাহিনী নিয়ে সিনেমা হচ্ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ অক্টোবর – নীলা চৌধুরীর আপত্তির কারণে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের প্রেমকাহিনী নিয়ে সিনেমা বানানো হচ্ছে না বলে জানিয়েছে পরিচালক ছটকু আহমেদ। সালমান শাহ ৪ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এরপর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

এর আগে সালমান শাহ ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন। চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই তাদের পরিচয়, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, এরপর বিয়ে। তাদের এই প্রেমকাহিনী নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক ছটকু আহমেদ। সিনেমার নামও দিয়েছিলেন স্বপ্নের রাজকুমার। সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডন থেকে টেলিফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেছেন বলে জানিয়েছেন পরিচালক ছটকু আহমেদ।

তিনি জানান, ২০২০ সালে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিলেন। সেসময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাদের প্রেম কাহিনী অনেক সিনেম্যাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। চলতি বছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিই। সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মতি দেন। কিন্তু এ খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান, সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

তিনি আরও বলেন, স্বপ্নের রাজকুমার সালমানের বায়োপিক নয়। দুই তরুণ-তরুণীর প্রেম কাহিনী। এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। এরপরও কেন তিনি প্রশ্ন তুলেছেন, সেটা আমার বোধগম্য নয়। গল্পটি সামিরার। তাই সামিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে। সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না।

আইএ/ ০৬ অক্টোবর ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সালমান শাহ’র প্রেমকাহিনী নিয়ে সিনেমা হচ্ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালমান শাহ’র প্রেমকাহিনী নিয়ে সিনেমা হচ্ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ অক্টোবর – নীলা চৌধুরীর আপত্তির কারণে ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহের প্রেমকাহিনী নিয়ে সিনেমা বানানো হচ্ছে না বলে জানিয়েছে পরিচালক ছটকু আহমেদ। সালমান শাহ ৪ বছরের অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। এরপর ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পাড়ি জমান না ফেরার দেশে।এর আগে সালমান শাহ ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন। চট্টগ্রামের একটি ফ্যাশন শোতে ১৯৯০ সালের ১২ জুলাই তাদের পরিচয়, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা, প্রেম, এরপর বিয়ে। তাদের এই প্রেমকাহিনী নিয়ে সিনেমা বানাতে চেয়েছিলেন পরিচালক ছটকু আহমেদ। সিনেমার নামও দিয়েছিলেন স্বপ্নের রাজকুমার। সালমান শাহের মা নীলা চৌধুরী লন্ডন থেকে টেলিফোন করে সিনেমাটি বানাতে নিষেধ করেছেন বলে জানিয়েছেন পরিচালক ছটকু আহমেদ।তিনি জানান, ২০২০ সালে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান সিনেমাটির উদ্যোগ নিয়েছিলেন। সেসময় আমি আর সোহান সামিরার সঙ্গে কথা বলে সিনেমার গল্প সাজিয়েছিলাম। তাদের প্রেম কাহিনী অনেক সিনেম্যাটিক। সামিরার মুখে সেই গল্প শুনে আমাদের ভালো লেগেছিল। চলতি বছর সালমানের জন্মদিনের আগে আমার গল্পটির কথা মনে পড়ে। সালমান ও সোহানের স্মরণে সিনেমাটি তৈরির উদ্যোগ নিই। সামিরার সঙ্গে যোগাযোগ করলে তিনি সম্মতি দেন। কিন্তু এ খবর পেয়ে কয়েকদিন আগে নীলা চৌধুরী লন্ডন থেকে ফোন করে আমাকে জানান, সালমানকে নিয়ে কোনো সিনেমা বানানো যাবে না। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া আছে তাদের। নীলা চৌধুরীর এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সিনেমাটির কাজ স্থগিত করেছি।তিনি আরও বলেন, স্বপ্নের রাজকুমার সালমানের বায়োপিক নয়। দুই তরুণ-তরুণীর প্রেম কাহিনী। এই গল্পে নীলা চৌধুরীর তেমন ভূমিকা নেই। এরপরও কেন তিনি প্রশ্ন তুলেছেন, সেটা আমার বোধগম্য নয়। গল্পটি সামিরার। তাই সামিরার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সামিরার সঙ্গে আমার ছবি দেখার পর সালমানের বেশ কয়েকজন ভক্ত গালাগাল করেছে। সব মিলিয়ে এখন আর সিনেমাটি নিয়ে ভাবতে চাইছি না।আইএ/ ০৬ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×