হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাড়ে চার লাখ ইয়াবার মামলায় ৩ বিদেশীর যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

কক্সবাজারে সাড়ে চার লাখ ইয়াবা ও ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানান।

দণ্ডিতরা হলো— মিয়ানমারের নাগরিক মৌং সা দু’র পুত্র এ খং সা, একই এলাকার স্যাং টোয়েং এর পুত্র মৌং চোং অং এবং মো. ইদ্রিসের পুত্র মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর এবং আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন।

রায়ে দণ্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং দণ্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

সাড়ে চার লাখ ইয়াবার মামলায় ৩ বিদেশীর যাবজ্জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাড়ে চার লাখ ইয়াবার মামলায় ৩ বিদেশীর যাবজ্জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারে সাড়ে চার লাখ ইয়াবা ও ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে দণ্ডিতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য জানান। দণ্ডিতরা হলো— মিয়ানমারের নাগরিক মৌং সা দু’র পুত্র এ খং সা, একই এলাকার স্যাং টোয়েং এর পুত্র মৌং চোং অং এবং মো. ইদ্রিসের পুত্র মো. ইসহাক। রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর এবং আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন। রায়ে দণ্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লক্ষ ৫১ হাজার কিয়াত মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং দণ্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×