হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন


ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাজধানীতে অবস্থিত সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বরণ ও বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদে যোগ দেন।

একই অনুষ্ঠানে সদ্যবিদায়ি সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সিআইডির অর্জিত সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

তিনি আরও বলেন, এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না, বরং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল ভিত্তি। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতার লক্ষণ। বিদায়ি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, এটি একটি পরিবার। এখানকার সব সদস্য আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।

তিনি জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডির কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও আর্থিক দুর্নীতির মতো জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন। উল্লেখ্য, মোসলেহ্ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পেশাদারি, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।

এ এম/ ২৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোসলেহ্ উদ্দিন আহমদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মার্চ – বাংলাদেশ পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার রাজধানীতে অবস্থিত সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক বরণ ও বিদায়ি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পদে যোগ দেন।একই অনুষ্ঠানে সদ্যবিদায়ি সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সিআইডির অর্জিত সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, এককভাবে কোনো প্রধান বা ব্যবস্থাপক সফল হতে পারেন না, বরং প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টাই সাফল্যের মূল ভিত্তি। তাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করাই প্রকৃত সহযোগিতার লক্ষণ। বিদায়ি সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ তার বক্তব্যে বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, এটি একটি পরিবার। এখানকার সব সদস্য আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে দলগতভাবে কাজ করে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন।তিনি জানান, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিআইডির কার্যক্রমে গুণগত পরিবর্তন আনা সম্ভব হয়েছে। বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও আর্থিক দুর্নীতির মতো জটিল ও সংবেদনশীল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করে একটি সুসংগঠিত অবস্থানে আনা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন স্তরের কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন।এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে সংযুক্ত হন। উল্লেখ্য, মোসলেহ্ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পেশাদারি, দক্ষতা ও সততার স্বাক্ষর রেখেছেন।এ এম/ ২৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×