হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পরীক্ষায় পাস করাতে উত্তরপত্রের ভেতর টাকা!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২২ আগস্ট – বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অনেক ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করেন। দিনরাত পড়াশোনায় মগ্ন থাকেন। তবে এমন কষ্ট করার পরিবর্তে প্রতারণার আশ্রয় নেন কেউ কেউ। এ কারণে পরীক্ষার হলে নকল করার খবর পাওয়া যায় অহরহ। তার সঙ্গে এবার যোগ হয়েছে উত্তরপত্রের ভেতর টাকা রেখে শিক্ষকদের ঘুস দেওয়ার প্রবণতা।

সম্প্রতি ভারতে একটি বোর্ড পরীক্ষায় পাস করানোর জন্য উত্তরপত্রের ভেতর শিক্ষার্থীদের রেখে যাওয়া টাকার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি টুইটারের শেয়ার করেছেন আইপিএস কর্মকর্তা অরুণ বোথরা। তা দেখে নেটিজেনদের মত, শিক্ষা ব্যবস্থার করুণ চিত্রই উঠে এসেছে এর মাধ্যমে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

ভাইরাল ছবিতে ১০০, ২০০ ও ৫০০ রুপির কয়েকটি নোট দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা সেগুলো তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রেখে দিয়েছিল, যাতে শিক্ষক তাদের পাস নম্বর দেন।

আইপিএস কর্মকর্তা তার পোস্টে লিখেছেন, এই ছবিটি আমার কাছে এক শিক্ষক পাঠিয়েছেন। পাস করিয়ে দেওয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে নোটগুলো রেখেছিল পরীক্ষার্থীরা। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং গোটা শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পরীক্ষায় পাস করাতে উত্তরপত্রের ভেতর টাকা!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পরীক্ষায় পাস করাতে উত্তরপত্রের ভেতর টাকা!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২২ আগস্ট – বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অনেক ছাত্রছাত্রী কঠোর পরিশ্রম করেন। দিনরাত পড়াশোনায় মগ্ন থাকেন। তবে এমন কষ্ট করার পরিবর্তে প্রতারণার আশ্রয় নেন কেউ কেউ। এ কারণে পরীক্ষার হলে নকল করার খবর পাওয়া যায় অহরহ। তার সঙ্গে এবার যোগ হয়েছে উত্তরপত্রের ভেতর টাকা রেখে শিক্ষকদের ঘুস দেওয়ার প্রবণতা। সম্প্রতি ভারতে একটি বোর্ড পরীক্ষায় পাস করানোর জন্য উত্তরপত্রের ভেতর শিক্ষার্থীদের রেখে যাওয়া টাকার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি টুইটারের শেয়ার করেছেন আইপিএস কর্মকর্তা অরুণ বোথরা। তা দেখে নেটিজেনদের মত, শিক্ষা ব্যবস্থার করুণ চিত্রই উঠে এসেছে এর মাধ্যমে। ভাইরাল ছবিতে ১০০, ২০০ ও ৫০০ রুপির কয়েকটি নোট দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা সেগুলো তাদের বোর্ড পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে রেখে দিয়েছিল, যাতে শিক্ষক তাদের পাস নম্বর দেন। আইপিএস কর্মকর্তা তার পোস্টে লিখেছেন, এই ছবিটি আমার কাছে এক শিক্ষক পাঠিয়েছেন। পাস করিয়ে দেওয়ার অনুরোধ করে বোর্ড পরীক্ষার উত্তরপত্রের ভেতরে নোটগুলো রেখেছিল পরীক্ষার্থীরা। ছবিটি আমাদের শিক্ষক, ছাত্রছাত্রী এবং গোটা শিক্ষা ব্যবস্থার বিষয়ে অনেক কিছু বলে দেয়। সূত্র: জাগো নিউজআইএ/ ২২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×