হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিমেন্টের আড়ালে মিয়ানমারের মাদক পাচারের চেষ্টা বানচাল, বোটসহ ১০০ বস্তা সিমেন্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

সিমেন্টের আড়ালে মিয়ানমার থেকে মাদক পাচারের একটি বড় ধরনের প্রচেষ্টা বানচাল করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এই অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, তাদের কাছে গোপন খবর ছিল যে একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী প্যারাবনে বোটটি রেখে পালিয়ে যায়।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা সিমেন্টসহ সেটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সিমেন্টের আড়ালে মাদক পাচারের পরিকল্পনা ছিল।

জব্দকৃত সিমেন্ট ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিমেন্টের আড়ালে মিয়ানমারের মাদক পাচারের চেষ্টা বানচাল, বোটসহ ১০০ বস্তা সিমেন্ট জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিমেন্টের আড়ালে মিয়ানমারের মাদক পাচারের চেষ্টা বানচাল, বোটসহ ১০০ বস্তা সিমেন্ট জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
Print Image
সিমেন্টের আড়ালে মিয়ানমার থেকে মাদক পাচারের একটি বড় ধরনের প্রচেষ্টা বানচাল করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, তাদের কাছে গোপন খবর ছিল যে একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী মোহনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটে থাকা ব্যক্তিরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী প্যারাবনে বোটটি রেখে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা সিমেন্টসহ সেটি জব্দ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই সিমেন্টের আড়ালে মাদক পাচারের পরিকল্পনা ছিল। জব্দকৃত সিমেন্ট ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×