হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের হানা, বন্দুক ও কার্তুজ উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া::

এম জিয়াবুল হক, চকরিয়া::

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় দিনদুপুরে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে থানা পুলিশ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বিকালে থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনের সঙ্গীয় পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারিদিকে ঘিরে ফেলে ওই ডাকাতকে গ্রেফতার এবং তাঁর হেফাজত থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে একদল ডাকাত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটার পশ্চিম অংশে ডুমখালী রেলস্টেশনের পাশে আস্তানায় জড়ো হচ্ছিল।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে এদিন বিকাল সাড়ে চারটার দিকে আমরা সঙ্গীয় পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চারিদিকে ঘিরে ফেলি। এসময় ডাকাতের আস্তানা থেকে জনগণের উপস্থিততে রিয়াজু নামের এক ডাকাতকে গ্রেফতার এবং তাঁর দেখানো জায়গা থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত
রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের হানা, বন্দুক ও কার্তুজ উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের হানা, বন্দুক ও কার্তুজ উদ্ধার, ডাকাত দলের সদস্য গ্রেফতার

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় দিনদুপুরে ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে থানা পুলিশ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকালে থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনের সঙ্গীয় পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চারিদিকে ঘিরে ফেলে ওই ডাকাতকে গ্রেফতার এবং তাঁর হেফাজত থেকে দেশীয় তৈরি একটি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে একদল ডাকাত চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটার পশ্চিম অংশে ডুমখালী রেলস্টেশনের পাশে আস্তানায় জড়ো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে এদিন বিকাল সাড়ে চারটার দিকে আমরা সঙ্গীয় পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চারিদিকে ঘিরে ফেলি। এসময় ডাকাতের আস্তানা থেকে জনগণের উপস্থিততে রিয়াজু নামের এক ডাকাতকে গ্রেফতার এবং তাঁর দেখানো জায়গা থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে সৌপদ্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×