সিলেট, ৪ মার্চ – সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থার নাজুক পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন যে নগরীর অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এবং এগুলো দ্রুত সংস্কার করা জরুরি।
বুধবার সিলেটে আয়োজিত দলীয় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
সিলেটে আসার পথে সড়কের বাস্তব চিত্র দেখে নিজের বিস্ময় প্রকাশ করেন এই নেতা। তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান যেন সড়কের এই দুর্ভোগের চিত্র নিয়মিত তুলে ধরা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন যে বিত্তবানরা সামর্থ্য থাকায় বিমানে যাতায়াত করতে পারেন কিন্তু সাধারণ ও শ্রমজীবী মানুষকে প্রতিদিন ভাঙাচোরা সড়ক দিয়েই চলতে হয় যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি বলেন সাধারণ মানুষের বাসাবাড়িতে বিত্তবানদের মতো নিরাপত্তা প্রহরী বা সিসি ক্যামেরা নেই। ফলে সাধারণ নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি উল্লেখ করেন।
এনএন/ ৪ মার্চ ২০২৬




মন্তব্য করুন