হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন


মৌলভীবাজার, ২৬ জানুয়ারি – মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ভারতীয়রা।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নিহত ব্যক্তির নাম আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার।

পুলিশ জানায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে আহাদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আহাদ আলীর।

সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তা স্পষ্ট নয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মরদেহ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মৌলভীবাজার, ২৬ জানুয়ারি – মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ভারতীয়রা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার। পুলিশ জানায়, দুপুরে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় কয়েকজনের সঙ্গে আহাদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় আহাদ আলীর। সীমান্তবর্তী এলাকা শিকড়িয়া গ্রামের ইউপি সদস্য শাহীন আহমদ জানান, হামলাকারী ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদ আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জায়গা নিয়ে কোন ধরনের সমস্যা রয়েছে তা স্পষ্ট নয়। নিহতের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, মরদেহ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে যোগাযোগের চেষ্টা করেও বিজিবির বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: জাগো নিউজ আইএ/ ২৬ জানুয়ারি ২০২৫সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করলো ভারতীয়রা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×