হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়া পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা-বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিব…

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়া পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা-বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।

বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা,১টি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।সোমবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়,গতকাল রোববার ঘুমধুম বিজিবি ফাঁড়ির (বিওপি) সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান, বিদেশি অস্ত্র ও গুলি বাংলাদেশে আনা হতে পারে। এর ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।বিজিবির ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের ভেতরে নয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচটি গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়া পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা-বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়া পাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা-বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি । বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা,১টি বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।সোমবার দুপুরে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজিবি সুত্রে জানা যায়,গতকাল রোববার ঘুমধুম বিজিবি ফাঁড়ির (বিওপি) সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান, বিদেশি অস্ত্র ও গুলি বাংলাদেশে আনা হতে পারে। এর ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়কের নির্দেশনায় উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান আশিকের নেতৃত্বে একটি দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।বিজিবির ভাষ্য অনুযায়ী, সোমবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে সীমান্তের ৩১ নম্বর পিলার থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের ভেতরে নয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র, পাঁচটি গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা পাওয়া যায়। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×