হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সীমান্তে মানবতার সেবায় উখিয়া বিজিবি; অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া সীমান্তে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শুধু সীমান্ত রক্ষাতেই নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও স্থানীয় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে উখিয়া বিজিবি আয়োজন করেছে বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম, যেখানে দুই শতাধিক মানুষ চিকিৎসা সহায়তা পেয়েছেন।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি এলাকায় মগপাড়া প্রাইমারি স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৬৪ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি এ ক্যাম্পে মোট ২০০ জন রোগীকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। এর মধ্যে পুরুষ ৬১ জন, মহিলা ৮৫ জন ও শিশু ৫৪ জন বলে বিজিবি সুত্রে জানা গেছে।

মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি, ও উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তারা চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,
সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা সীমান্তের জনগণের কল্যাণেও কাজ করছি। বিজিবি সবসময় মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।

সীমান্তে দায়িত্বের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, যা সীমান্ত এলাকার মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়িয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সীমান্তে মানবতার সেবায় উখিয়া বিজিবি; অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সীমান্তে মানবতার সেবায় উখিয়া বিজিবি; অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া সীমান্তে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) শুধু সীমান্ত রক্ষাতেই নয়, মানবিক দায়িত্ববোধ থেকেও স্থানীয় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এরই অংশ হিসেবে উখিয়া বিজিবি আয়োজন করেছে বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম, যেখানে দুই শতাধিক মানুষ চিকিৎসা সহায়তা পেয়েছেন। বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টেকনাফের হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি এলাকায় মগপাড়া প্রাইমারি স্কুল মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৬৪ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি এ ক্যাম্পে মোট ২০০ জন রোগীকে চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। এর মধ্যে পুরুষ ৬১ জন, মহিলা ৮৫ জন ও শিশু ৫৪ জন বলে বিজিবি সুত্রে জানা গেছে। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি, ও উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তারা চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি আমরা সীমান্তের জনগণের কল্যাণেও কাজ করছি। বিজিবি সবসময় মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ। সীমান্তে দায়িত্বের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে, যা সীমান্ত এলাকার মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস বাড়িয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×