হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী ৪২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন


সুন্দরবন, ১৫ ফেব্রুয়ারি – সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের নিবিড় চিকিৎসায় বাঘিনীটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে।

বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানিয়েছেন, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বনে অবমুক্ত করা হবে না। তিনি উল্লেখ করেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা থাকে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাই সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, উদ্ধারের সময় বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, যার ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছিল, যার প্রভাবে ফুসফুসের কার্যকারিতাও কিছুটা ব্যাহত হচ্ছিল। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবনের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকা পড়ে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল গিয়ে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য খুলনার রেসকিউ সেন্টারে নিয়ে আসে।

এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী ৪২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুন্দরবনে ফাঁদ থেকে উদ্ধার হওয়া বাঘিনী ৪২ দিনের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সুন্দরবন, ১৫ ফেব্রুয়ারি – সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের নিবিড় চিকিৎসায় বাঘিনীটির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তার আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে।বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানিয়েছেন, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বনে অবমুক্ত করা হবে না। তিনি উল্লেখ করেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরির আশঙ্কা থাকে।তাই সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে। গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, উদ্ধারের সময় বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, যার ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দিয়েছিল, যার প্রভাবে ফুসফুসের কার্যকারিতাও কিছুটা ব্যাহত হচ্ছিল। উল্লেখ্য, গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবনের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকা পড়ে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল গিয়ে বাঘটিকে অচেতন করে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য খুলনার রেসকিউ সেন্টারে নিয়ে আসে।এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×