হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সুপ্রিম কোর্ট সচিবালয় কমিটির প্রথম সভায় ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন


ঢাকা, ০৭ ডিসেম্বর – সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কোনো বিদেশি এজেন্সির সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই, প্রমাণ দিন: জামায়াত আমিরের চ্যালেঞ্জ

এতে বলা হয়, ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভা সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। এসময় পদ সৃজন কমিটির সাত সদস্যও উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গৃহীত হয়।

এর মধ্যে কর্মকর্তা পদে ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদে ৩৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ একটি এবং সিস্টেম এনালিস্ট-এর একটি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।

আট সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সুপ্রিম কোর্ট সচিবালয় কমিটির প্রথম সভায় ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সুপ্রিম কোর্ট সচিবালয় কমিটির প্রথম সভায় ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ ডিসেম্বর – সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভা সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। এসময় পদ সৃজন কমিটির সাত সদস্যও উপস্থিত ছিলেন।সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গৃহীত হয়।এর মধ্যে কর্মকর্তা পদে ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদে ৩৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ একটি এবং সিস্টেম এনালিস্ট-এর একটি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়।আট সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×