হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২১ আগস্ট ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন।

সোমবার (২১ আগস্ট) তিনি কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এসময় সেনাপ্রধান রামু সেনানিবাসের ইউনিটগুলোতে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
Print Image
সেনাপ্রধানের কক্সবাজার এরিয়া পরিদর্শন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন। সোমবার (২১ আগস্ট) তিনি কক্সবাজার এরিয়া পরিদর্শন করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এসময় সেনাপ্রধান রামু সেনানিবাসের ইউনিটগুলোতে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×