হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সেন্টমার্টিনে আবারো জেলের জালে ধরা পড়লো বিরল ৩২ কেজির পোপা মাছ

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন

টেকনাফের সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল এক পোপা মাছ।

শনিবার (২২ নভেম্বর) সকালে নিয়মিত মাছ ধরতে গিয়ে তার ট্রলারে এ মাছটি ধরা পড়ে। মাছটি এখনো বিক্রি হয়নি; স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে চলছে দরদাম।

জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো সাগরে রুটিন মাছ ধরার সময় হঠাৎ জালে প্রচণ্ড ভার অনুভব করেন। জাল তোলার পর দেখা যায় বড় আকারের একটি পোপা মাছ ধরা পড়েছে। এর ওজন ৩২ কেজি। তিনি মাছটির দাম চার থেকে পাঁচ লাখ টাকার মতো হতে পারে বলে ধারণা করছেন। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে সৈকত এলাকায়।

সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুল গণি বলেন, কয়েক বছর ধরে তার জালে নিয়মিত বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করেই তিনি এখন স্বাবলম্বী। জালে প্রায়ই পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে স্নেহ করে ‘পোয়া গণি’ বলে ডাকেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটে বিশেষ একটি অংশ থাকে, যাকে ‘পদনা’ বা স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। বিদেশে এই শুকনো পদনা ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হয়। এ কারণেই পোপা মাছের বাজারদর সাধারণ মাছের তুলনায় অনেক বেশি।

অতীতে আব্দুল গণির জালে বড় আকারের পোপা মাছ ধরা পড়ার নজিরও রয়েছে।২০২২ সালের ৮ নভেম্বর তার জালে ধরা পড়ে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ, যা বিক্রি হয় ৮ লাখ টাকায়।

২০১৮ সালের ১৪ নভেম্বর ধরা পড়ে ৩৪ কেজি ওজনের আরেকটি পোপা মাছ, সেটি তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন।২০২০ সালের নভেম্বরেই তার জালে ধরা পড়ে কয়েকটি পোপা মাছ, যেগুলোর বিক্রয়মূল্য ছিল মোট ৬ লাখ টাকা।

গত কয়েক বছরে ছোট-বড় মিলিয়ে তার জালে একাধিক পোপা মাছ ধরা পড়েছে, যা প্রতিবারই উচ্চমূল্যে বিক্রি হয়ে তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করেছে।এবারের ৩২ কেজির পোপা মাছটি কত দামে বিক্রি হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সেন্টমার্টিনে আবারো জেলের জালে ধরা পড়লো বিরল ৩২ কেজির পোপা মাছ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সেন্টমার্টিনে আবারো জেলের জালে ধরা পড়লো বিরল ৩২ কেজির পোপা মাছ

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
Print Image
টেকনাফের সেন্টমার্টিন উপকূলে জেলে আব্দুল গণির জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বিশাল এক পোপা মাছ। শনিবার (২২ নভেম্বর) সকালে নিয়মিত মাছ ধরতে গিয়ে তার ট্রলারে এ মাছটি ধরা পড়ে। মাছটি এখনো বিক্রি হয়নি; স্থানীয় মাছ ব্যবসায়ীদের সঙ্গে চলছে দরদাম। জেলে আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো সাগরে রুটিন মাছ ধরার সময় হঠাৎ জালে প্রচণ্ড ভার অনুভব করেন। জাল তোলার পর দেখা যায় বড় আকারের একটি পোপা মাছ ধরা পড়েছে। এর ওজন ৩২ কেজি। তিনি মাছটির দাম চার থেকে পাঁচ লাখ টাকার মতো হতে পারে বলে ধারণা করছেন। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে সৈকত এলাকায়। সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে আব্দুল গণি বলেন, কয়েক বছর ধরে তার জালে নিয়মিত বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করেই তিনি এখন স্বাবলম্বী। জালে প্রায়ই পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে স্নেহ করে ‘পোয়া গণি’ বলে ডাকেন। টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, পোপা মাছের পেটে বিশেষ একটি অংশ থাকে, যাকে ‘পদনা’ বা স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। বিদেশে এই শুকনো পদনা ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে উচ্চমূল্যে বিক্রি হয়। এ কারণেই পোপা মাছের বাজারদর সাধারণ মাছের তুলনায় অনেক বেশি। অতীতে আব্দুল গণির জালে বড় আকারের পোপা মাছ ধরা পড়ার নজিরও রয়েছে।২০২২ সালের ৮ নভেম্বর তার জালে ধরা পড়ে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ, যা বিক্রি হয় ৮ লাখ টাকায়। ২০১৮ সালের ১৪ নভেম্বর ধরা পড়ে ৩৪ কেজি ওজনের আরেকটি পোপা মাছ, সেটি তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন।২০২০ সালের নভেম্বরেই তার জালে ধরা পড়ে কয়েকটি পোপা মাছ, যেগুলোর বিক্রয়মূল্য ছিল মোট ৬ লাখ টাকা। গত কয়েক বছরে ছোট-বড় মিলিয়ে তার জালে একাধিক পোপা মাছ ধরা পড়েছে, যা প্রতিবারই উচ্চমূল্যে বিক্রি হয়ে তাকে আর্থিকভাবে আরও শক্তিশালী করেছে।এবারের ৩২ কেজির পোপা মাছটি কত দামে বিক্রি হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×